TRENDING:

হার মানলেও লড়াই জারি থাকবে! বিপর্যয়ের পর কী বার্তা দিলেন রাহুল গান্ধি?

Last Updated:

লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই বিপর্যয়ের ধাক্কা কংগ্রেস কাটিয়ে উঠতে পারে কি না, তা নিয়েই এখন চর্চা রাজনৈতিক মহলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : রাজস্থা্ন, মধ্যপ্রদেশ না হোক৷ অন্তত ছত্তিশগড় দখলে রেখে দেবে কংগ্রেস৷ এমন সম্ভাবনার কথাই জানিয়েছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা৷ হেরে গেলেও রাজস্থান, মধ্যুপ্রদেশে কংগ্রেস বিজেপি-কে কড়া টক্কর দেবে, সেই দাবিও করা হয়েছিল৷ আর তা দেখেই আশায় বুক বেঁধেছিলেন কংগ্রেস নেতারা৷
হার স্বীকার করলেন রাহুল গান্ধি৷ ছবি- পিটিআই
হার স্বীকার করলেন রাহুল গান্ধি৷ ছবি- পিটিআই
advertisement

কিন্তু ভোটের ফল বেরোতে দেখা গেল, হিন্দি বলয়ে গেরুয়া ঝড়ের সামনে কংগ্রেস কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি৷ ছত্তিশগড়েও মুখ থুবড়ে পড়েছে শতাব্দী প্রাচীন দলটি৷ কংগ্রেসের মুখরক্ষা হয়েছে শুধুমাত্র তেলেঙ্গানায়৷

ভোটের ফল একরকম স্পষ্ট হয়ে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেদের পরাজয় স্বীকার করে নিলেন রাহুল গান্ধি৷ কংগ্রেস নেতার অবশ্য দাবি, ভোটের ফল পক্ষে না গেলেও আদর্শের লড়াই জারি থাকবে৷

advertisement

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লিখেছেন, ‘মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের জনাদেশকে আমরা বিনম্রভাবে গ্রহণ করছি৷ তবে মতাদর্শের লড়াই জারি থাকবে৷’

আরও পড়ুন: সুশাসনের পক্ষে দেশ, দাবি মোদির!হেরে গিয়েও তেলেঙ্গানাবাসীকে কেন ধন্যবাদ জানালেন?

কংগ্রেস নেতা আরও লিখেছেন, ‘তেলেঙ্গানার মানুষকে আমার অনেক ধন্যবাদ৷ জনসাধারণের তেলেঙ্গানা তৈরির আমাদের প্রতিশ্রুতি আমরা রক্ষা করব৷ প্রত্যেক কর্মীকে তাঁদের পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মাত্র কয়েক মাস আগে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলে উজ্জীবিত হয়েছিল কংগ্রেস শিবির৷ মনে করা হয়েছিল, সেই আত্মবিশ্বাসে ভর করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভাল কিছুই করবে দল৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে এমন খারাপ ফল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কাছেও বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
হার মানলেও লড়াই জারি থাকবে! বিপর্যয়ের পর কী বার্তা দিলেন রাহুল গান্ধি?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল