TRENDING:

Murshidabad News: হোলিতে ঝাঁ চকচকে নতুন ভবনে উঠে এল বড়ঞা থানা

Last Updated:

শুভ তিথিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মুর্শিদাবাদের বড়ঞা থানার নতুন ভবনের। বুধবার বিকেলে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিং ফিতে কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: দীর্ঘ প্রতিক্ষার অবসান। মঙ্গলবার ছিল দোল পূর্ণিমা, পরেরদিন হোলি। সেই শুভ তিথিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল মুর্শিদাবাদের বড়ঞা থানার নতুন ভবনের। বুধবার বিকেলে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিং ফিতে কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, কান্দির এসডিপিও সাগর রানা, সার্কেল ইন্সপেক্টর সৌম্য ভট্টাচার্য, বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি, বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনের পর নতুন ভবনটি ঘুরে দেখেন পুলিশ সুপার সুরিন্দর সিং ।
advertisement

বড়ঞা থানা এলাকায় নাশকতা রুখতে ইতিমধ্যেই একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সেগুলো নিয়ন্ত্রণ করা হয় বড়ঞা থানা থেকে। সেই কন্ট্রোল রুমটি ক্ষতিয়ে দেখেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সুরিন্দর সিং।

আরও পড়ুন: ভোররাতের আগুনে পুড়ে ছাই একের পর এক দোকান

বেশ কিছুদিন আগেই বড়ঞা থানার এই নতুন ভবনটি তৈরি হয়ে গিয়েছিল। অবশেষে হোলির দিন সেটি সরকারিভাবে উদ্বোধন করা হয়। আগামী দিনে এই নতুন থানা ভবন থেকেই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হবে। নতুন থানা ভবনটি রীতিমত ঝাঁ চকচকে। আগের থেকে নতুন ভবনে জায়গা অনেক বেশি হওয়ায় কাজ করতে পুলিশকর্মীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হোলিতে ঝাঁ চকচকে নতুন ভবনে উঠে এল বড়ঞা থানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল