TRENDING:

Murshidabad: বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী

Last Updated:

ফরাক্কাতে ডাকাতির করার আগে গোপন সূত্রে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ : ফরাক্কাতে ডাকাতির করার আগে গোপন সূত্রে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করল ফরাক্কা থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ধৃতদের মুর্শিদাবাদের (Murshidabad district) ফরাক্কা (Farakka) থানার বল্লালপুর ঘাটের কাছ থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ফরাক্কাতে এক সাংবাদিক বৈঠকে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী জানান, ধৃতদের নাম সালাউদ্দিন সেখ (৩৮), রাম চন্দ্র মন্ডল (৪৪), মিঠুন চন্দ্র দাস (৩২), রাজা সেখ (৩৬), বিকি কুমার (১৮), হেরাজ আলী (২৩), জ্বালাউদ্দিন সেখ (৫০), জালিম সেখ (৫০) এদের মধ্যে দুই জনের বাড়ি সামশেরগঞ্জ, এক জনের বাড়ি বিহারের ভাগালপুর, বাকিদের বাড়ি ফরাক্কায়।
advertisement

 

 

পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে ধৃতদের মুর্শিদাবাদের ফরাক্কা থানার বল্লালপুর ঘাটের কাছ থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, শাবল উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, জন দুষ্কৃতকারী বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে।

advertisement

View More

আরও পড়ুনঃ বর্ষায় গঙ্গার জলস্তর বৃদ্ধিতে তলিয়ে গেল রাস্তা!

 

 

বুধবার রাত্রে জন ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা যায় পুলিশ সুত্রে। খবর পেয়ে তাদেরকে ফরাক্কা থানার বল্লালপুর ঘাটের কাছ থেকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। কি কারণে জড়ো হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার করা হচ্ছে। এবার ডাকাতির আগে একসাথে আটজন দুস্কৃতী গ্রেফতার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কাতে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: বড় সাফল্য, ফরাক্কাতে ডাকাতির আগে গ্রেফতার ৮ দুস্কৃতী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল