TRENDING:

Murshidabad News: মুর্শিদাবাদের ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন অস্ত্রের গুদামে পরিণত হচ্ছে জেলা

Last Updated:

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে নবাবের জেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। বুধবার সন্ধের পর সাগরপাড়া থানার চরকামারি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তারা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। তাই দেখে সন্দেহ হওয়াতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শটার বন্দুক ও দু'রাউন্ড গুলি। ধৃতের নাম আজমল শেখ। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র মজুত করার জন্য ওই ব্যক্তি তৎপর ছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এর জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: মেয়ে নিখোঁজ হওয়ার এক মাস পর মিসিং ডায়েরি বাবাবার, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই খুঁজে দিল পুলিশ!

তবে সাগরপাড়ায় এই প্রথম নয়। একমাস আগে এখানকার সাহেবনগর এলাকায় তল্লাশি চালিয়ে একই রকম ভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। মুর্শিদাবাদ এমনিতেই উত্তেজনা প্রবণ এলাকা। এবার পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই জেলায় সংঘর্ষ শুরু হয়েছে ইতিমধ্যেই বোমা ও গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। সবমিলিয়ে প্রশাসনের রক্তচাপ ক্রমশই বাড়ছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মুর্শিদাবাদের ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন অস্ত্রের গুদামে পরিণত হচ্ছে জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল