TRENDING:

Blood Sugar Control: ব্লাড সুগার, কোলেস্টেরল কমাতে চান? রোজ পান করুন এই মশলা ভেজানো জল

Last Updated:

Blood Sugar Control: অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদানে ভরা জিরে গ্যাস,অম্বল, চোঁয়াঢেকুর কমাতে কার্যকর ৷ হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বাদের পাশাপাশি জিরের গুণও বহু ৷ অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদানে ভরা জিরে গ্যাস,অম্বল, চোঁয়াঢেকুর কমাতে কার্যকর ৷ হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে ৷ রান্নায় মশলা হিসেবে খাওয়ার থেকে জিরের গুণ সবথেকে ভাল পাওয়া যায় যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এর জল পান করা যায় ৷ এক চামচ জিরে নিয়ে মিশিয়ে রাখুন দেড় পেয়ালা জলে ৷ দিতে পারেন অর্ধেক চামচ মধুও৷ এ বার ঢিমে আঁচে গরম করুন এই মিশ্রণ ৷ তার পর নামিয়ে ঢাকা দিয়ে আরও ৩-৫ মিনিট রেখে দিন ৷ একটা পেয়ালায় জল ছেঁকে নিয়ে পান করুন ৷
হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে
হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে
advertisement

এ বার দেখে নেওয়া যাক এর গুণাগুণ-

# জিরের উপাদান শরীরে কাজ করে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ৷ জিরের এপিজেনিন ও লুটেওলিন শরীরের কোষকে সুস্থ রাখে ৷ অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে কর্মশক্তি যোগায় ৷ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷

# জিরের জল পান করলে নিয়ন্ত্রিত থাকে রক্তে শর্করার পরিমাণ ৷ মধুমেহ রোগীর শারীরিক অবস্থাও ভাল রাখে জিরে ও জলের মিশ্রণ ৷ জিরের তেলের অংশ কাজ করে হাইপোগ্লাইসেমিক উপাদান হিসেবে ৷

advertisement

# রক্তে কোলেস্টেরলকে নিয়ন্ত্রিত করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে জিরের জল ৷ এই মশলার হাইপোলিপিডেমিক উপাদান রক্তে এলডিএল কোলেস্টেরল কমিয়ে দেয় ৷

আরও পড়ুন : অ্যাসিডিটি, বদহজম থেকে বাঁচতে চান? খালি পেটে এগুলি খাওয়া বন্ধ করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

# পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে জিরে জুড়িহীন ৷ যারা নিত্য পেটের গন্ডগোলে ভোগেন বা যাঁরা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা ইবিএস-এ আক্রান্ত, তাঁদের ডায়েটে জিরে থাকতেই হবে ৷ এতে হজম ভাল হয় ৷ দূর হয় কোষ্টকাঠিন্যের মতো সমস্যা৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে জিরে অবশ্যই খান এবং জিরের জল পান করুন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blood Sugar Control: ব্লাড সুগার, কোলেস্টেরল কমাতে চান? রোজ পান করুন এই মশলা ভেজানো জল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল