TRENDING:

স্পঞ্জের মতো নরম হবে 'মাটন'...! খাসির মাংস সেদ্ধ করার সময় দিয়ে দিন এই 'দুটো' জিনিস, হাড় থেকে খুলে খুলে পড়বে!

Last Updated:
Mutton Cooking Tips: মাটন খেতে তো ভালবাসেন অনেকেই! কিন্তু রান্না করার কথা ভাবলেই জ্বর আসে। কারণ খাসির মাংস সুস্বাদু ও নরম করতে বেশ অনেকটাই সময় লেগে যায়। আবার তাতে গ্যাসও খরচ হয় বেশি। কিন্তু এবার একটি গবেষণায় উঠে এসেছে দুটি সহজলভ্য রান্নাঘরের জিনিসের নাম যা সামান্য পরিমানে দিলেই নিমেষে নরম তুমতুমে হয়ে যাবে পাঁঠার মাংস! আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই ,মা-ঠাকুমাদের চেনা সিক্রেট!
advertisement
1/11
স্পঞ্জের মতো নরম হবে 'মাটন'...! খাসির মাংস সেদ্ধ করার সময় দিয়ে দিন এই 'দুটো' জিনিস
মাংসপ্রেমীদের জন্য সপ্তাহে অন্তত দু'বার খাসির মাংস খাওয়া খুবই সাধারণ। গরম ভাতের সঙ্গে জিভে জল আনা খাসির মাংস খাওয়ার সেই স্বর্গীয় অনুভূতির জন্যই রবিবারের দুপুরের দিকে তাকিয়ে থাকেন অনেকে।
advertisement
2/11
তবে, এই মাংস রান্না করাটা এর স্বাদের মতোই কিন্তু অতটা সহজ নয়। পাঁঠার মাংস রান্না করতে গিয়ে অনেকেই যে প্রধান সমস্যার সম্মুখীন হন তা হল, খাসির মাংস ঠিকমতো সেদ্ধই হতে চায় না।
advertisement
3/11
আর মাংসের টুকরো শক্ত থাকলে খাওয়ার সময় এর স্বাদ পুরোপুরি উপভোগও করা যায় না। রান্না যতই ভাল হোক না কেন, সেই মাংস খেয়ে তেমন ভাল লাগে না। অন্যদিকে, রান্নার সময় কুকারে কেউ যদি বেশ কয়েক ঘণ্টা ধরে সিটি দেয়, তাহলে আবার মাংস রাবারের মতো শক্ত হয়ে যায় এবং চিবানো কঠিন হয়ে পড়ে।
advertisement
4/11
এবার এই প্রতিবেদনে আজ চলুন শিখে নেওয়া যাক এমন এক 'তুক' যার সাহায্যের মিনিটের মধ্যে নরম হবে মাংস আবার স্বাদ থাকবে অটুট। প্রেশার কুকারে খাসির মাংস দিয়ে কষানোর পর, জল দেওয়ার আগে ৫-৬টি মেথির বীজ দিন।
advertisement
5/11
মেথির প্রাকৃতিক গুণ মাংস দ্রুত রান্না হতে সাহায্য করে। এতে সময় ও গ্যাস সাশ্রয় হয়। তবে, মেথি বেশি হয়ে গেলে খাবার তেতো হয়ে যাবে, তাই এটি অল্প পরিমাণে ব্যবহার করাই উচিত।
advertisement
6/11
যাঁরা মেথি ব্যবহার করতে চান না, তাঁরা এক্ষেত্রে দই ব্যবহার করতে পারেন। খাসির মাংস দই, আদা-রসুন পেস্ট এবং মশলা দিয়ে মাখিয়ে ২০-২৫ মিনিটের জন্য একপাশে রেখে দিন। এভাবে ভিজিয়ে রাখলে মাংস খুব নরম হবে। রান্না করার পর মাংস সহজেই হাড় থেকে আলাদা হয়ে যাবে।
advertisement
7/11
খাদ্য বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত বিভিন্ন গবেষণা অনুসারে, কিছু প্রাকৃতিক পদার্থ মাংস নরম করতে দুর্দান্ত কার্যকরী ভূমিকা নিতে পারে। আর সেই তালিকায় মেথি ও দই অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
advertisement
8/11
বৈজ্ঞানিক তথ্য: 'জার্নাল অফ ফুড সায়েন্স'-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, দইয়ে থাকা 'ল্যাকটিক অ্যাসিড' মাংসের পেশীতন্তু ভেঙে দেয়। এটি স্বাভাবিকভাবেই মাংসকে নরম করে তোলে।
advertisement
9/11
আবার মেথিতে থাকা এনজাইম তাপমাত্রা বাড়লে মাংসকে দ্রুত রান্না হতে সাহায্য করে। ফলে, আপনি কোনও পুষ্টিগুণ না হারিয়েই কম সময়ে সুস্বাদু খাসির মাংস রান্না করতে পারেন যদি হাতের কাছে থাকা এই দুই উপাদান ব্যবহার করেন।
advertisement
10/11
এইভাবে রান্না করলে মাংস অল্প সময়ে মাখনের মতো রান্না হয়ে যায়। এতে শুধু গ্যাসই সাশ্রয় হয় না, রান্নাঘরে আপনার পরিশ্রমও কমে যায়। মাংসের প্রাকৃতিক পুষ্টিগুণ ও স্বাদ অক্ষুণ্ণ থাকে। এই রবিবার খাসির মাংস রান্না করার সময় এই ছোট ছোট টিপসগুলো অনুসরণ করুন। আপনি কম পরিশ্রমে দুর্দান্ত সুস্বাদু মাংস রান্না করে তাক লাগিয়ে দেবেন বাড়িসুদ্ধু সব্বাইকে!
advertisement
11/11
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্পঞ্জের মতো নরম হবে 'মাটন'...! খাসির মাংস সেদ্ধ করার সময় দিয়ে দিন এই 'দুটো' জিনিস, হাড় থেকে খুলে খুলে পড়বে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল