Weekend Trip: শুশুনিয়া পাহাড়ের কোলে বিদেশের স্বাদ! সুইমিং পুল ও লাক্সারি রুমে ঠাসা এই রিসোর্টে উইকেন্ড কাটান রাজকীয় স্টাইলে
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাশে দারুন রিসোর্ট, সুইমিং পুল, লাক্সারি রুম ও নিরিবিলি পরিবেশে কাটান শান্ত সময়। উইকএন্ড ট্রিপের জন্য এটি হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন
advertisement
1/6

বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র শুশুনিয়া। শুশুনিয়া পাহাড়ের পাশে হাঁপানিয়াতে গড়ে উঠেছে এক দুর্দান্ত রিসোর্ট। এই রিসোর্ট পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়েছে। যেমন নিরিবিলি তেমনি আধুনিক সুবিধায় ভরপুর।
advertisement
2/6
এই রিসোর্টটির অন্যতম আকর্ষণ একটি সুইমিং পুল। পুলের জল নীল। পরিষ্কার পরিচ্ছন্ন এই সুন্দর সুইমিংপুলে সময় কাটাতে বেশ সুন্দর লাগবে। গরম কালে পুলের জল যেন গায়ে আরামের স্পর্শ দেবে। পরিবার হোক কিংবা বন্ধুদের সঙ্গে এটি একটি দারুন জায়গা। আর সামনে সুবিশাল শুশুনিয়া পাহাড়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
থাকার ঘর গুলি অত্যন্ত সুন্দর এবং দারুন আরামদায়ক সব লাক্সারি রুম। আধুনিক সাজসজ্জা ও দারুন প্রশস্ত জায়গা, তার পাশাপাশি মনোরম প্রাকৃতিক দৃশ্য। ঘরগুলি এমনভাবে তৈরি যাতে প্রাকৃতিক আলো সারাক্ষণ খেলা করতে পারে।
advertisement
4/6
রোদে বসার জায়গা রয়েছে যেরকম থাকে "বিচে"। বিকেলে এখানে বসে মিষ্টি রোদ্দুর উপভোগ করতেই পারেন। অভিজ্ঞতাটাও হবে বেশ অন্যরকম। নিরিবিলি পরিবেশে বসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার জন্য এটি একটি আদর্শ জায়গা।
advertisement
5/6
রিসোর্টে ঘুরতে আসা পর্যটক তনুশ্রী কাপালি জানান, সবচেয়ে বড় আকর্ষণ হল, মাথা তুলে দাঁড়িয়ে থাকা শুশুনিয়া পাহাড়। পাহাড়ের মনোরম দৃশ্য এই রিসোর্টের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। ব্রেকিং বা ঘুরে দেখার জন্য শুশুনিয়া একটি দারুণ জায়গা।"
advertisement
6/6
এই জায়গায় রুম ভাড়া সাধারণত সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ওঠানামা করে। সুযোগ সুবিধা ও লোকেশান অনুযায়ী দাম যথেষ্ট বেশি মনে হলেও, "এক্সপেরিয়েন্স" হিসেবে যারা নিতে চান, বা যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য একটি সার্থক জায়গা হতে পারে। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে সময় কাটাতে চান, তাদের জন্য এই রিসোর্ট হতে পারে একেবারে পারফেক্ট গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: শুশুনিয়া পাহাড়ের কোলে বিদেশের স্বাদ! সুইমিং পুল ও লাক্সারি রুমে ঠাসা এই রিসোর্টে উইকেন্ড কাটান রাজকীয় স্টাইলে