Formalin In Fruits: 'ফরমালিন' দেওয়া ফল কুরে কুরে খাচ্ছে লিভার, কিডনি, ফুসফুস, বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি, কীভাবে ফল থেকে 'ফর্মালিন' দূর করবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পচন রোধ করার জন্য ফরমালিনের ব্যবহার করা হয়! বাসি বা অনেকদিনের ফলকে তরতাজা দেখাতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা ফলেও মেশাচ্ছে ফরমালিন। এই কেমিক্যাল লিভার, কিডনি, ফুসফুস শেষ করে দেয়। কীভাবে ফল থেকে ফরমালিন দূর করবেন?
advertisement
1/7

ফরমালডিহাইড হলো বর্ণহীন, দাহ্য এবং কটু গন্ধযুক্ত এক ধরণের বিষাক্ত রাসায়নিক যৌগ যা জলে মিশলে ফরমালিনে পরিণত হয়। দেখা গিয়েছে, কাঁচা মাছ এবং কিছু ফলের মধ্যে ফরমালিনের পরিমাণ থাকে সবচেয়ে বেশি।
advertisement
2/7
সাধারণত পচন রোধ করার জন্য ফরমালিনের ব্যবহার করা হয়। এটি বর্ণহীন ও দাহ্য রাসায়নিক। এটি ছত্রাকনাশক ও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। মর্গে মৃতদেহ ও অঙ্গ সংরক্ষণের জন্যও ফরমালিন ব্যবহার করা হয়। ফল, শাকসবজি, মাছ-মাংস বেশি সময় পর্যন্ত তাজা রাখতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এই ক্ষতিকর রাসায়নিকটি ব্যবহার করে থাকে।
advertisement
3/7
ফলকে টাটকা দেখাতে দেদার মেশানো হচ্ছে ফরমালিন। এই কেমিক্যাল মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশুদের দেহে মারাত্মক প্রভাব ফেলে। ফরমালিনের ক্ষতিকর রাসায়নিক উপাদান কিডনি, হার্ট, লিভার ধীরে ধীরে নষ্ট করে ফেলে। নিয়মিত ফরমালিনযুক্ত খাবার খেলে ফুসফুস কিংবা লিভার ক্যানসারের ঝুঁকিও বেড়ে যায়।
advertisement
4/7
ফরমালিন চোখের রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। ফরমালিনের সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ে গর্ভবতী মহিলাদের উপর। ফরমালিনযুক্ত খাবার গর্ভের সন্তানকে বিকলাঙ্গ করে দিতে পারে। অনেক সময়ে ফরমালিনের প্রভাবে ভ্রুণের মৃত্যুও হয়।
advertisement
5/7
কোঝিকোড়ের সিনিয়র প্যাথোলজিস্ট ও অনকোপ্যাথোলজি বিশেষজ্ঞ ডঃ নীনা মাম্পিলি বলেন, “ফল আমাদের দৈনন্দিন খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুষ্টিগুণে ভরপুর হলেও এতে ‘ফরমালিন’ নামে একটি বিষাক্ত রাসায়নিক থাকতে পারে, যা সহজে চিহ্নিত করা যায় না। তাই সতর্ক থাকা জরুরি। বিভিন্ন উপায়ে ফল এমনকি মাছ থেকেও ফরমালিন দূর করা সম্ভব।”
advertisement
6/7
ফল থেকে ফরমালিন কীভাবে দূর করবেন?গবেষণায় দেখা গিয়েছে,ফল বা সবজি ভিনেগার ও জলের মিশ্রণে প্রায় ১৫ মিনিট ভিজিয়ে রাখলে প্রায় ১০০ শতাংশ ফরমালিন দূর করা সম্ভব।
advertisement
7/7
যদি ভিনিগার না থাকে, তবে ফল খাওয়ার আগে হালকা নুন জলে প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখলে ফরমালিনের মাত্রা কমানো যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Formalin In Fruits: 'ফরমালিন' দেওয়া ফল কুরে কুরে খাচ্ছে লিভার, কিডনি, ফুসফুস, বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি, কীভাবে ফল থেকে 'ফর্মালিন' দূর করবেন? পড়ুন