এই পার্ক থেকেই উপভোগ করা যায় জয়চণ্ডী পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা ভ্রমণপিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ। সম্প্রতি পার্কে আনা হয়েছে একটি বাচ্চা ঘোড়া, যা দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও রাজহাঁস-সহ নানা প্রজাতির পশুপাখির উপস্থিতি পার্কে আসা মানুষজনদের জন্য তৈরি করছে আনন্দঘন পরিবেশ।
advertisement
পার্কে ভ্রমণকারী মঞ্জু কর্মকার জানান, “বর্তমানে স্বর্গদ্বার পার্ক অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ভ্যালেন্টাইন ডে-তে প্রিয় সঙ্গী কিংবা আপনজনদের নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা হতে পারে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পার্কের ম্যানেজার দিব্যেন্দু বাউরি বলেন, “স্বর্গদ্বার পার্ককে চারদিক থেকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তারা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে পার্কের সৌন্দর্য আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, পার্কের সামনে থাকা জলাধারে আগামী দিনে নৌকা ভ্রমণের ব্যবস্থাও চালু করার কথা ভাবা হচ্ছে।” সব মিলিয়ে, প্রকৃতির মাঝে ভালবাসার দিনটি উদ্যাপন করতে স্বর্গদ্বার পার্ক হতে পারে এক নিখুঁত ঠিকানা।





