TRENDING:

Purulia Artist: তাঁর স্পর্শে প্রাণসঞ্চার সিমেন্টেও! দাদুর কাছে হাতেকলমে শেখা শিল্পেই বাজিমাত মূর্তি কারিগর অজিতের

Last Updated:

Purulia Artist: রাজশিল্পী অজিত পালের এই নিরলস প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগ আজ পুরুলিয়া জেলার শিল্পজগতের বুকে এক গর্বের অধ্যায় হয়ে উঠেছে, যা একদিকে যেমন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে, তেমনই আগামী প্রজন্মের হাতে তুলে দিচ্ছে এক সমৃদ্ধ শিল্পভাবনার উত্তরাধিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: দাদুর হাত ধরেই শিল্পজগতে তাঁর প্রথম পদচারণা। আজ সেই পথচলারই সার্থক রূপ। শিল্পী অজিত পাল আজ পুরুলিয়া জেলাজুড়ে এক সুপরিচিত নাম। অভিনব ভাবনা ও নান্দনিক নকশার মাধ্যমে তিনি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তোলেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। ধর্মীয় শিল্পের পাশাপাশি মনীষী ও মহাপুরুষদের মূর্তি নির্মাণেও তাঁর সমান পারদর্শিতা চোখে পড়ার মত।
advertisement

প্রতিটি শিল্পকর্মে ফুটে ওঠে তাঁর শিল্পীসত্তা, গভীর ভাবনাচিন্তা ও সৃজনশীলতার অনন্য ছাপ। সিমেন্টের প্রতিটি স্পর্শে তিনি যেন প্রাণ সঞ্চার করেন, রূপ দেন কল্পনাকে। আজ তাঁর সৃষ্ট শিল্পকর্ম পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, গর্বের সঙ্গে বহন করছে এক পরম্পরাবাহী শিল্পীর পরিচয়।

পুরুলিয়া জেলার আদ্রা এলাকার বাসিন্দা রাজশিল্পী অজিত পাল জানান, ছোটবেলা থেকেই দাদুর কাছেই তিনি রাজশিল্পীর পেশার সঙ্গে যুক্ত হন। ধীরে ধীরে দাদুর কাছ থেকেই মূর্তি নির্মাণের নানা কৌশল রপ্ত করেন।

advertisement

দীর্ঘদিনের অভিজ্ঞতায় আজ পর্যন্ত তিনি একাধিক সিমেন্টের মূর্তি তৈরি করেছেন, যেগুলি নিজস্ব নান্দনিক নকশা ও আকর্ষণীয় রূপে বিশেষভাবে নজর কেড়েছে। বর্তমানে তাঁর তৈরি মূর্তি পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।”

View More

তিনি আরও বলেন, “বর্তমানে তাঁর ছেলেও এই শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। বংশপরম্পরায় এই ঐতিহ্যবাহী শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতেও পুরুলিয়া জেলার মানুষের জন্য আরও উন্নত ও মনোমুগ্ধকর শিল্পকর্ম উপহার দিতে চান রাজশিল্পী অজিত পাল।”

advertisement

আরও পড়ুন : ভালবাসার ছোঁয়া! মন ছুঁয়ে যাওয়া উদ্যোগে অন্তঃসত্ত্বাদের জন্য সাধভক্ষণের আয়োজন অঙ্গনওয়াড়ি কর্মীদের

সেরা ভিডিও

আরও দেখুন
তাঁর স্পর্শে প্রাণসঞ্চার সিমেন্টে! দাদুর কাছে হাতেকলমে শেখা শিল্পে বাজিমাত মূর্তি কারিগরের
আরও দেখুন

শিল্পী অজিত পালের এই নিরলস প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগ আজ পুরুলিয়া জেলার শিল্পজগতের বুকে এক গর্বের অধ্যায় হয়ে উঠেছে, যা একদিকে যেমন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে, তেমনই আগামী প্রজন্মের হাতে তুলে দিচ্ছে এক সমৃদ্ধ শিল্পভাবনার উত্তরাধিকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Artist: তাঁর স্পর্শে প্রাণসঞ্চার সিমেন্টেও! দাদুর কাছে হাতেকলমে শেখা শিল্পেই বাজিমাত মূর্তি কারিগর অজিতের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল