TRENDING:

সোরিয়াসিস নিয়ে চিন্তা শেষ, ওষুধ আবিষ্কার ৭ বাঙালির! ত্বকের জঘন্য সমস্যা থেকে মুক্তি

Last Updated:

বিজ্ঞানীরা জানিয়েছেন, ৬০ জন নতুন রোগীর উপর ওষুধ প্রয়োগ করা হয়েছে। এর ফল ইতিবাচক হয়েছে বলে দাবি তাঁদের। (Psoriasis Treatment)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ত্বকের মারাত্মক রোগ সোরিয়াসিস। এই রোগেরই ওষুধ তৈরি করে নজির তৈরি করেছেন সাত বাঙালি। সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন সহ-অধিকর্তা শুভ্রা মণ্ডল-সহ সাত বাঙালি বিজ্ঞানী এই ভয়ঙ্কর রোগের ওষুধ তৈরি করে চমকে দিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, ৬০ জন নতুন রোগীর উপর ওষুদ প্রয়োগ করা হয়েছে। এর ফল ইতিবাচক হয়েছে বলে দাবি তাঁদের।
সোরিয়াসিসের ওষুধ
সোরিয়াসিসের ওষুধ
advertisement

ইতিমধ্যেই একাধিক রোগী এই ওষুধের সুফল পেতে শুরু করেছেন। গিরিধারী বালি নামে এক সুস্থ হয়ে ওঠা রোগী বলেছেন, 'এর আগে অনেক চিকিৎসা করিয়েছি। কিছুই হচ্ছে না। এখান থেকে তেল নিয়ে শ্যাম্পু দিয়ে প্রথমে মাথায় লাগাই। ওই তেলটা ব্যবহার করার পরই সোরিয়াসিসের সমস্যা কমে যায় এবং মাথার চুলগুলিও ফিরে এসেছে।'

আরও পড়ুন: কমার্স ‌ও ইকনমিক্স পড়ার আগ্রহ কমছে, ৫০ শতাংশ আসন কমাল মালদহের বিশ্ববিদ্যালয়

advertisement

সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন সহ-অধিকর্তা শুভ্রা মণ্ডল জানিয়েছেন, 'বহু ট্রায়াল দেওয়া হয়েছে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ৭০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে এর সুফল পাওয়া গিয়েছে। তাঁরা বার বার এই ওষুধ এসে নিয়ে গিয়েছেন।' ২০০৪ সালে সোরিয়াসিস রোগ নিয়ে বাংলায় গবেষণা শুরু হয়। ওষুধ আবিষ্কার হল ২০২২-এ।

আরও পড়ুন: মল্লারপুরের মর্মান্তিক দুর্ঘটনায় মুখ খুললেন মমতা, ক্ষতিপূরণ-সহ বড় ঘোষণা

advertisement

ক্লিনিকাল ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনারের দাবি, 'এতদিন এর কোনও উপযুক্ত ওষুধ ছিল না। এই করঞ্জা তেল দারুণ উপকার দিচ্ছে। এটি বিশেষ এক ধরনের গাছের বীজ দিয়ে তৈরি হয়। এবং ভাল খবর হল, বাংলা থেকেই হয়তো এই রোগের একটি যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে।' সোরিয়াসিস মারাত্মক এক চর্ম রোগ। জ্বালা, ব্যথা চুলকানির সঙ্গে এর থেকে মৃত্যুও হতে পারে। রাজাবাজার সায়েন্স কলেজ, সেন্ট্রাল আয়ুর্বেদা রিসার্চ ইনস্টিটিউট ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই রোগের ওষুধ নিয়ে গবেষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এখানকার সাত বাঙালি বিজ্ঞানী মিলেই সোরিয়াসিসের ওষুধ তৈরি করেছেন। ট্রায়াল সম্পূর্ণ হলে বাজারে পাওয়া যাবে এই তেল। বলা হয় এই রোগ সারা জীবন ধরে কষ্ট দেয়। কিন্তু সাত বাঙালির এই ওষুধ কয়েকদিন পর বাজারে চলে এলে এক বিরাট আশীর্বাদ রূপে আসতে পারে বলেই মনে করছেন গবেষকেরা।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সোরিয়াসিস নিয়ে চিন্তা শেষ, ওষুধ আবিষ্কার ৭ বাঙালির! ত্বকের জঘন্য সমস্যা থেকে মুক্তি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল