আরও পড়ুনঃ গাদা গাদা Vitamin-এর ট্যাবলেট-ক্যাপসুল খাওয়া ছেড়ে ২০ টাকার এই পাতা রোজ খান! মিরাকেল হবে শরীরে
জামুরিয়া শিল্পাঞ্চলে অবস্থিত ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ১৯১১ সালে। তারপর থেকে ১৯৯৩ সাল পর্যন্ত এই বিদ্যালয়টি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কয়েক বছর আগে পর্যন্ত এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ছিল ১৫০০ এর কাছাকাছি। কিন্তু এখন পড়ুয়াদের সেই সংখ্যা অর্ধেক এসে দাঁড়িয়েছে। যা দেখে রীতিমত শঙ্কিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে স্থানীয় বাসিন্দা অনেকেই। কিন্তু কেন এমন পরিস্থিতি হচ্ছে এই বিদ্যালয়ের?
advertisement
স্থানীয় বাসিন্দা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, স্রেফ দূষণের কারণেই বিদ্যালয়টি নিজের ঐতিহ্য হারাতে বসেছে। ধীরে ধীরে কমে যাচ্ছে পড়ুয়াদের সংখ্যা। কারণ এই বিদ্যালয়ের আশপাশে গড়ে উঠেছে একাধিক স্পঞ্জ আয়রন কারখানা। সেখান থেকে দূষিত ছাই গোটা এলাকায় ছড়িয়ে পড়ছে। কালিতে ঢেকে গিয়েছে বিদ্যালয়। বিদ্যালয়ের চেয়ার, টেবিল, বেঞ্চ সবকিছুতেই কালো দূষিত কালির পরত দেখা যায়। এমনকি বিদ্যালয়ে চত্বরে যে সমস্ত গাছগুলি রয়েছে, সেই গাছগুলির পাতাও কালো কালিতে ঢেকেছে।
স্থানীয় বাসিন্দারা চাইছেন, দ্রুত এই পরিস্থিতির বদল হোক। কারখানা কর্তৃপক্ষগুলিকে সতর্ক করা হোক। কারখানাগুলির জন্য অনেকের কর্ম সংস্থান হচ্ছে। এলাকার আর্থ সামাজিক উন্নতি হচ্ছে। কিন্তু সেখান থেকে ছড়ানো দূষণে বহু মানুষ অসুবিধায় পড়ছেন। একটি ঐতিহ্যশালী বিদ্যালয় নিজের ঐতিহ্য হারাতে বসেছে। বিষয়টি জানতে পেরে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে লিখিতভাবে কোনও আবেদন বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়নি। যদিও বিষয়টি নিয়ে তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন।
নয়ন ঘোষ





