advertisement

Free Yoga Training: বিনামূল্যে যোগা শিক্ষা! সুস্থ সমাজ গড়তে পুরুলিয়ার ভূমিপুত্রের অনন্য লড়াই, কুর্নিশ জানাচ্ছেন সবাই

Last Updated:

Purulia Free Yoga Training: অমরজিৎ মাঁঝির এই নিঃস্বার্থ প্রয়াস আজ সমগ্র পুরুলিয়া জেলায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তাঁর প্রচেষ্টায় যুব সমাজের মধ্যে যোগব্যায়ামের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 

+
পুরুলিয়া

পুরুলিয়া জেলার যুবক অমরজিৎ মাঁঝি

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার যুবক অমরজিৎ মাঁঝি যোগা ও স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। পুরুলিয়ার আদ্রার এই উদ্যোগী যুবক ভারতীয় যোগগুরু স্বামী রামদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বামী রামদেবের হাত থেকে সম্মাননা লাভ করেছেন, যা তাঁর জীবনের এক গর্বের অধ্যায়।
অমরজিৎ বর্তমানে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ বিনামূল্যে যুবক-যুবতীদের যোগব্যায়াম প্রশিক্ষণ দিয়ে চলেছেন। কখনও সরকারি অনুষ্ঠানে, কখনও আবার নিজের বাড়ির পরিসরেই তিনি আট থেকে আশি, সব বয়সের মানুষকে নিয়মিত যোগচর্চার পাঠ দিচ্ছেন। তাঁর এই উদ্যোগের ফলে বহু মানুষ শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি ও আত্মবিশ্বাস অর্জন করছেন।
advertisement
advertisement
অমরজিৎ জানান, “আমার বয়স যখন মাত্র ১০ বছর, তখন থেকেই আমি যোগাভ্যাস শুরু করি। বর্তমানে আমার লক্ষ্য যুব সমাজের কাছে যোগের প্রকৃত গুরুত্ব তুলে ধরা। যোগ শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মনকে স্থির করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে ইতিবাচক শক্তি সঞ্চার করে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তিনি আরও বলেন, “স্বামী রামদেবের ‘করো যোগ, থাকো নিরোগ’ এই বার্তাই আমার জীবনের প্রেরণা। সেই আদর্শকে ধারণ করেই আমি সমাজের মধ্যে যোগচর্চা ছড়িয়ে দিতে চাই।” সম্প্রতি স্বামী রামদেবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাত থেকে পুরস্কার গ্রহণের অভিজ্ঞতা স্মরণ করে অমরজিৎ বলেন, “এটি আমার জীবনের এক বিশেষ মুহূর্ত। তাঁর আশীর্বাদ ও উৎসাহ আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে।”
advertisement
অমরজিৎ মাঁঝির এই নিঃস্বার্থ প্রয়াস আজ সমগ্র পুরুলিয়া জেলায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। তাঁর প্রচেষ্টায় যুব সমাজের মধ্যে যোগব্যায়ামের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Free Yoga Training: বিনামূল্যে যোগা শিক্ষা! সুস্থ সমাজ গড়তে পুরুলিয়ার ভূমিপুত্রের অনন্য লড়াই, কুর্নিশ জানাচ্ছেন সবাই
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement