TRENDING:

Day Trip: হাওড়ার কলকারখানার দূষণের মাঝেই একটুকরো স্বর্গ! পর্যটকদের নতুন ‘হটস্পট’, ছুটির দিনে ভিড় জমছে এই নদীপাড়ে

Last Updated:

Howrah Day Trip: চারদিকে কারখানার চিমনি আর শব্দদূষণ, তারই মাঝে এক চিলতে শান্তি! হাওড়ার অদূরেই এক হারিয়ে যাওয়া নদীর পাড় ফিরে পেয়েছে তার যৌবন। সপ্তাহান্তে বা একদিনের ঝটিকা সফরে ভিড় জমছে অগণিত মানুষের। একাকী সময় কাটাতে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এই জায়গার জুড়ি নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
হাওড়া, রাকেশ মাইতি: হারিয়ে যাওয়া নদীপাড়েই গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই স্থান! হাওড়া জেলা কলকারখানা জঞ্জাল ব্যস্ত শহর বহু মানুষের কাছে, আবার এই এক প্রান্তে সবুজ কৃষি অঞ্চল। শহর ও গ্রামের মধ্যবর্তী স্থানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনের জায়গা। এই সৌন্দর্য সৃষ্টির পিছনে একটি হারিয়ে যাওয়া নদী। হারিয়ে যাওয়া কৌশিকি নদী পাড়ে বা নদী বুকে  প্রাকৃতিক সৌন্দর্য জলা-জঙ্গল আর পশু পাখির বাস। প্রকৃতি আর সেইসব পশু পাখির টানে মানুষের উপস্থিতি এখানে।
advertisement

হাওড়া জেলার ডোমজুড় জগৎবল্লভপুর পাঁচলার বিভিন্ন গ্রাম যেখানে একদিকে শিল্পের ছোঁয়া অন্যদিকে প্রকৃতির সৌন্দর্য। প্রকৃতির সবুজময়, সেই সমস্ত স্থানে প্রকৃতি প্রেমী মানুষের উপস্থিতি। আর এই সমস্ত অঞ্চলে ধুঁকছে কৃষি কাজ। হু হু করে কৃষিজমি দখল করে কলকারখানা বাড়ছে, গড়ে উঠছে নগর। তাতেই ক্রমশ হারিয়েছে এমন সৌন্দর্যময় স্থানগুলি।

আরও পড়ুন: ভেষজ-ঔষধি গুণে ঠাসা, দিন দিন বাড়ছে কদর! ডাটা নয়, সজনে ফুলেই এইভাবে লক্ষ টাকার আয় করছেন সুন্দরবনের যুবকরা

advertisement

হাওড়া জেলার দেউলপুর গ্রামের একদিকে কৃষি অন্যদিকে শিল্প ছুঁয়ে রয়েছে। কিছু অঞ্চল গাছগাছালি সবুজে ঢাকা সেই সমস্ত স্থান পশু-পাখিদের বাস। স্থানীয় এবং পরিবেশপ্রেমীদের কথায় যেখানে বর্তমানে বিভিন্ন পশু পাখিদের বাস। এই স্থান হয়ে বয়ে যেত কৌশিকী নদী। সেই নদী কালের নিয়মে বিলীন হয়ে গেছে। রয়ে গেছে তার চিহ্ন, সেই নদীপাড় ও নদীর উপর জঙ্গল-জলাভূমি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ার কলকারখানার দূষণের মাঝেই একটুকরো স্বর্গ! পর্যটকদের নতুন ‘হটস্পট’
আরও দেখুন

সেখানে নানা ধরনের পাখি দেখা মেলে, দেখা যায় শেয়াল, বনবিড়াল, গন্ধগোকুল সজারু আর রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়াল। প্রাকৃতিক সৌন্দর্য আর পশু পাখির টানেই এখানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে হাজির হয়। এখানে আসা মানুষের কথায়, এই সৌন্দর্য ভীষণভাবে মনে তৃপ্তি যোগায়। বারবার এখানে আসতে মন চায়। তবে স্থানীয় মানুষ এবং পরিবেশ প্রেমীদের কথায়, এই সৌন্দর্য আর কতদিন। যেভাবে একটি নদী নিশ্চিহ্ন হয়ে গেছে কালের নিয়মে। ক্রমেই বাড়ছে জনবসতি জলা জমি পুকুর ভরাট হয়ে গড়ে উঠছে কংক্রিটের ইমারত, ফলে এই সবুজও সংকটে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Day Trip: হাওড়ার কলকারখানার দূষণের মাঝেই একটুকরো স্বর্গ! পর্যটকদের নতুন ‘হটস্পট’, ছুটির দিনে ভিড় জমছে এই নদীপাড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল