TRENDING:

Digha: দিঘার কাছেই লুকিয়ে ২০০ বছরের প্রাচীন ইতিহাস! এটি মেদিনীপুরের কোন মন্দির বলুন তো?

Last Updated:

Digha: প্রায় সাতাশ বছর পরে ১৮১০ সালে ভিখারীচরণ দাসের প্রপৌত্র তুলসী রাম দাস পুরোনো ছোট মন্দিরের পরিবর্তে একটি বৃহৎ নবরত্ন মন্দির নির্মাণ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: দিঘার অদূরে ১৮১০ সালে প্রতিষ্ঠিত হয় বহু ইতিহাস বিজড়িত এই মন্দির। প্রায় ৪০ ফুট উচ্চতার মেদিনীপুরের অন্যতম বৃহত্তম মন্দিরগুলির একটি এটি। পুরো মন্দির জুড়ে রয়েছে সূক্ষ্ম টেরাকোটার কাজ। তৎকালীন দক্ষ কারিগরেরা চালের গুঁড়ো দিয়ে প্রথমে মন্দিরের অবয়ব তৈরি করেছিলেন। সেই ছাঁচের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল পোড়ামাটির অলংকরণ। আজও সেই নিখুঁত কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করে। এই ঐতিহাসিক স্থাপত্য আজ গবেষকদেরও বিশেষ আগ্রহের কেন্দ্র। জানেন মেদিনীপুরের কোন মন্দিরের কথা বলছি?
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের আলংগিরি রঘুনাথ জিউর নবরত্ন মন্দির আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রায় দুই শতাব্দীর প্রাচীন এই মন্দির ঘিরে রয়েছে নানা ঐতিহাসিক স্মৃতি ও কাহিনি।আঞ্চলিক ইতিহাস গবেষক অরিন্দম ভৌমিক তাঁর ‘মেদিনী কথা’ গ্রন্থে বলেছেন , আলংগিরি দাস পরিবারের দশম পুরুষ কুঁয়ারীচরণ দাস এবং তাঁর পুত্র ভিখারীচরণ দাস মুর্শিদাবাদে ওকালতির কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় ১৭৮৩ সালে তাঁরা আলংগিরি গ্রামে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করেন, পরে সময়ের সঙ্গে সঙ্গে সেই মন্দিরের গুরুত্ব বাড়তে থাকে।

advertisement

আরও পড়ুনঃ এ যেন এক রূপকথার নগরী! পাহাড়, নদী, জঙ্গলের অপূর্ব মিলনভূমি! ভুটানঘাট ঘুরে আসুন অল্প খরচে

প্রায় সাতাশ বছর পরে, ১৮১০ সালে ভিখারীচরণ দাসের প্রপৌত্র তুলসী রাম দাস পুরোনো ছোট মন্দিরের পরিবর্তে একটি বৃহৎ নবরত্ন মন্দির নির্মাণ করেন। পাঁচতলা বিশিষ্ট এই মন্দির সেই সময়ের স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে পিতলের তৈরি সিংহাসন। সেই সিংহাসনের উপর প্রতিষ্ঠিত রয়েছে রঘুনাথ শিলা। এছাড়াও মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণ এবং গোপালের শিলা মূর্তি। প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে পুজোঅর্চনা করতে আসেন। মন্দিরের চারপাশে রয়েছে অপূর্ব পোড়ামাটির অলংকরণ। এই অলংকরণে ফুটে উঠেছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনি। কোথাও দেখা যায় কৃষ্ণলীলার দৃশ্য। কোথাও আবার কমলেকামিনীর কাহিনি। মন্দিরের গায়ে খোদাই করা এই শিল্পকর্ম সেই সময়ের শিল্পীদের দক্ষতার পরিচয় দেয়। সেই সময়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজ আজ গবেষকদের আকৃষ্ট করে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
এ এক অন্য বাস, যার ভেতরে গাছ-ফুল দেওয়া সবুজ ক্যানভাস, সারিসারি মেয়ে পুতুল, বার্তা দিচ্ছে সম্মান দিন
আরও দেখুন

মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর রাসমঞ্চ। এই রাসমঞ্চটি শিখরযুক্ত স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে রয়েছে আটটি থাম বা স্তম্ভ। প্রতিটি থামের গায়ে রয়েছে টেরাকোটার অলংকরণ। এই অলংকরণেও ফুটে উঠেছে বিভিন্ন পৌরাণিক কাহিনি। বিশেষ করে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার দৃশ্য এখানে সুস্পষ্টভাবে দেখা যায়। তাই ইতিহাসপ্রেমী ও গবেষকদের কাছে এই মন্দির আজ আগ্রহের কেন্দ্রবিন্দু। মন্দিরের পোড়ামাটির কাজ গবেষণার বিষয় হয়ে উঠেছে। ইতিহাস, শিল্প এবং ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই আলংগিরির রঘুনাথ জিউর নবরত্ন মন্দির।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Digha: দিঘার কাছেই লুকিয়ে ২০০ বছরের প্রাচীন ইতিহাস! এটি মেদিনীপুরের কোন মন্দির বলুন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল