TRENDING:

Holi 2023: দোলের আনন্দে গা ভাসিয়ে রং খেলার সময় কোন কথাগুলো ভুললেই বিপদ, জানুন চিকিৎসকের মত

Last Updated:

Holi 2023: ভিড়ের মাঝে রং খেলার পর জাঙ্ক খাবার ও ঠান্ডা পানীয়ে গলা ভেজানোর আগে জেনে নিন কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসন্ত মানে রঙের ঋতু৷ মধুমাসে রঙিন হয়ে ওঠার মরশুম৷ রং যেমন আনন্দের প্রতীক, তেমনই হয়ে উঠতে পারে সমস্যার কারণও৷ ফাগের রঙে নিজেকে ও প্রিয়জনকে রাঙিয়ে তোলার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে৷ না হলে আনন্দ উদযাপনের মুহূর্ত নিমেষে বেরঙিন হয়ে উঠবে৷ তাই ভিড়ের মাঝে রং খেলার পর জাঙ্ক খাবার ও ঠান্ডা পানীয়ে গলা ভেজানোর আগে জেনে নিন কী কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷ জানালেন টেকনো ইন্ডিয়া ডামা হসপিটালের চিকিৎসক পি এস কর্মকার
নিজেকে ও প্রিয়জনকে রাঙিয়ে তোলার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে
নিজেকে ও প্রিয়জনকে রাঙিয়ে তোলার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে
advertisement

দোলের আনন্দে গা ভাসানোর আগে মনে রাখুন

# কৃত্রিম রঙের বদলে দোল খেলুন হার্বাল রঙে৷ আপনার ত্বক ও চুলের প্রতি প্রাকৃতিক রং অনেক বেশি মোলায়েম৷ তবে যে রঙেই খেলুন না কেন, ত্বক ও চুলে হাল্কা তেল লাগাতে ভুলবেন না৷

# খোলা চুলে কখনওই দোল বা রং খেলবেন না৷ কৃত্রিম রং চুলের ক্ষতি করে৷

advertisement

# চোখের স্বাস্থ্য রক্ষা করতে রোদচশমা পরতে ভুলবেন না৷

# জমিয়ে খাওয়াদাওয়া ছাড়া তো হোলির আনন্দ অসম্পূর্ণ৷ তবে ভোজের সাগরে ডুব দেওয়ার আগে মনে রাখবেন এখনই যথেষ্ট গরম পড়ে গিয়েছে৷ তাই অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতায় হজমের গণ্ডগোল হওয়া অস্বাভাবিক নয়৷ তাই বেশি তেলমশলা সমেত খাবার এড়িয়ে চলুন৷

চিকিৎসক পি এস কর্মকার

advertisement

আরও পড়ুন :  ত্বকের ক্ষতি না করে কীভাবে র‌ঙিন হবেন দোলে, জানুন বিশেষজ্ঞ চিকি‌ৎসকের পরামর্শ

# প্রচুর জলপান করুন৷ পাশাপাশি পান করতে পারেন ডাবের জল, লস্যি বা অন্য কোনও শরবত৷ চড়া রোদে রং খেলার সময় নিজেকে হাইড্রেটেড রাখুন৷

# অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন৷ অনেকেই ভাং বা অন্য কোনও মাদক সেবন করে রং খেলতে শুরু করেন৷ এর ফলে চড়া হ্যাং ওভার কাটিয়ে উঠতে সমস্যা হয়৷ তাই নেশার জিনিস এড়িয়ে চলুন৷

advertisement

আরও পড়ুন :  ক্ষতিকারক র‌ঙ থেকে সাবধানে রাখুন চোখ, জানুন বিশেষজ্ঞ চিকি‌ৎসক কী বলছেন

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

# অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের কথা ভুলবেন না৷ বাচ্চা এবং প্রবীণরা রং খেলার সময় সংক্রামক এই অসুখ থেকে নিজেকে রক্ষা করার জন্য সাবধানতা নিন৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2023: দোলের আনন্দে গা ভাসিয়ে রং খেলার সময় কোন কথাগুলো ভুললেই বিপদ, জানুন চিকিৎসকের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল