TRENDING:

Gardening Tips: বাজার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনবেন কেন? ছাদেই গুচ্ছ গুচ্ছ হবে পাতিলেবু, সারাবছর খেয়ে শেষ করতে পারবেন না

Last Updated:

Gardening Tips: বাজারে বেশি দাম দিয়ে লেবু না কিনে বাড়ির ছাদে কিংবা উঠোনে লেবু গাছ লাগালে একদিকে যেমন বাড়ির খাবারে কাজে লাগবে তেমনি অন্যদিকে বিক্রি করলেও আর্থিকভাবে লাভবান হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: গ্রীষ্মের তীব্র গরমে প্রাণ বাঁচাতে লেবুর জুড়ি মেলা ভার। গরমকাল মানেই লেবুর শরবত। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবুর শরবত ভীষণ উপকারী। তবে বাজারে বেশি দাম দিয়ে লেবু না কিনে বাড়ির ছাদে কিংবা উঠোনে লেবু গাছ লাগালে একদিকে যেমন বাড়ির খাবারে কাজে লাগবে তেমনি অন্যদিকে বিক্রি করলেও আর্থিকভাবে লাভবান হবেন।
advertisement

বাড়ির ছাদে কিংবা টবে যে কোনও সময় এই লেবু গাছ লাগাতে পারেন। বাড়ির ছাদে দু-একটা লেবু গাছ আপনার সারা বছর লেবুর চাহিদা মেটাবে। টবে কী ভাবে করবেন এই লেবু চাষ? এ ব্যাপারে কৃষিবিশেষজ্ঞ তারা প্রসাদ জানেন, লেবু চাষ করার জন্য প্রথমে চার থেকে পাঁচ ইঞ্চির বড় টবের প্রয়োজন। মাটি দেওয়ার আগে টবের নীচের ছিদ্র পাথরের টুকরো অথবা মাটির পাত্রের ভাঙ্গা অংশ দিয়ে আটকে দিন। এরপর অর্ধেক টব পর্যন্ত মাটির মিশ্রণ দিন। এরপর বাজার থেকে যে লেবুর চারা গুলো কিনে এনেছেন সেগুলো ভালভাবে মাটির মধ্যে লাগিয়ে দিন। তবে লেবু গাছ লাগানোর আগে মনে রাখবেন অতিরিক্ত জল দেওয়া কিংবা কম জল কম দেওয়ার কারণে ফল অঙ্কুরে ঝরে যেতে পারে। তাই পরিমাণ মতো এই গাছে জল দেওয়া প্রয়োজন। এছাড়া লেবু গাছে নাইট্রোজেন সার দিন। হাড়ের গুঁড়ো ও জৈব সার ভীষণ প্রয়োজন লেবুর গাছের জন্য।

advertisement

আরও পড়ুন: ‘কতক্ষণ’ একটানা চালাবেন সিলিং ফ্যান? কতক্ষণ বিশ্রাম দিতে হবে Fan-কে? না জানলে হতে পারে বড় বিপদ

টবে গাছ লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত ২০ থেকে ২৫ দিন পর পর সরিষার খৈলের পচা জল প্রয়োগ করতে হবে গাছে। তবেই লেবু গাছের অধিকাংশ ফলন পাবেন। এছাড়াও লেবু গাছের প্রায়ই কিছু কিছু ডাল মরতে দেখা যায়। আর এইসব মরা ডালগুলো সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে। এছাড়াও ছাদের লেবু গাছকে অধিক ডালপালা যুক্ত সুন্দরভাবে তৈরি করতে হলে চারা লাগানোর পর থেকে কয়েকবার ডাল কেটে দিতে হবে। এছাড়া লেবু গাছে যখন ফুল ফল আসবে তখন কোনভাবেই কীটনাশক স্প্রে করা যাবে না এতে গাছেরও লেবুর ফলের ক্ষতি হতে পারে। এই কিছু কিছু বিষয় যত্ন নিলে বাড়িতেই লেবু চাষ করতে পারবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় ব্যবসায়ী, সম্পত্তির পরিমাণ কয়েক কোটি টাকা! বিজেপি-র প্রার্থী তালিকায় নতুন মুখ, কে তিনি?
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gardening Tips: বাজার থেকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে কিনবেন কেন? ছাদেই গুচ্ছ গুচ্ছ হবে পাতিলেবু, সারাবছর খেয়ে শেষ করতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল