TRENDING:

Sweating: আপনি কি খুব বেশি ঘামেন? দুর্গন্ধে আপনার কাছে যাওয়াই যায় না? জানুন কোন কোন খাবার খেলে ঘাম বেশি হয়

Last Updated:

Sweating: একাধিক কারণে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে৷ তার মধ্যে অন্যতম কারণ হল ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস৷ দেখে নিন কোন কোন খাবার ডায়েটে থাকলে ঘাম বেশি হওয়ার প্রবণতা থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আপনার সঙ্গে কি প্রায়ই এরকম হয়? ধরুন, নেমন্তন্নে যাবেন বলে তৈরি হয়েছেন৷ সাজগোজ সম্পূর্ণ হওয়ার পর হঠাৎই ঘামতে শুরু করলেন৷ শেষে ঘেমেনেয়ে সব সাজ মাটি৷ একাধিক কারণে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে৷ তার মধ্যে অন্যতম কারণ হল ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস৷ দেখে নিন কোন কোন খাবার ডায়েটে থাকলে ঘাম বেশি হওয়ার প্রবণতা থাকে৷ বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা৷
একাধিক কারণে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে
একাধিক কারণে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে
advertisement

কফি

দিনের শুরুতে এক পেয়ালা গরম কফি জুড়িয়ে দেয় মনপ্রাণ৷ চনমনে করে তোলে শরীর৷ একলাফে বেড়ে যায় কাজের এনার্জি৷ কিন্তু জানেন কি কফিপান করলে ঘাম বেশি হওয়ার প্রবণতা তৈরি হয় শরীরে৷ ক্যাফেইনের কারণে হাতের তালু, পায়ের পাতা, বাহুমূলের ঘাম বেশি হয়৷ গরমকালে কফিপানের পরিমাণ কমাতে পারলে ভাল৷

মশলাদার খাবার

advertisement

অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার খেলে অনেক সময়েই কপালে ও ঠোঁটের উপরে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে৷ ঝাল স্বাদ ও তেলমশলা শারীরিক তাপমাত্রা বাড়িয়ে তোলে৷ ফলে ঘামও বেশি হয়৷

অতিরিক্ত শর্করা

ডায়েটে অতিরিক্ত চিনি থাকলে মুখের স্বাদসুখ হয় ঠিকই৷ কিন্তু পাশাপাশি ঘাম বেশি হওয়ার আশঙ্কাও থাকে৷ তাছাড়া হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা কমে গেলেও ঘাম বেশি হওয়ার সম্ভাবনা দেখা দেয়৷

advertisement

আরও পড়ুন : ফেলে না দিয়ে আমের খোসা খান এভাবে! বশে ব্লাড সুগার, আর্থ্রাইটিস! কমবে হৃদরোগের আশঙ্কাও

অ্যালকোহল

দৈনিক নিয়মিত বা মাঝে মাঝে আনুষ্ঠানিক চুমুকই হোক-অ্যালকোহল বা সুরার কারণেও ঘাম বেশি হতে পারে৷

সোডা

গরম থেকে নিস্তার পেতে সোডায় গলা ভেজাতে অভ্যস্ত আমরা৷ সাময়িক নিবৃত্তি বা আরাম হলেও রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে সোডার প্রভাবে৷ ঘাম বেশি হতে পারে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

গরমে এই খাবারগুলি ডায়েটে রাখার বিষয়ে সতর্ক হোন৷ লোভনীয় হলেও পরিমিত পরিমাণে রাখুন ডায়েটে৷ তাহলে ঘাম বেশি হওয়ার সমস্যা কমবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sweating: আপনি কি খুব বেশি ঘামেন? দুর্গন্ধে আপনার কাছে যাওয়াই যায় না? জানুন কোন কোন খাবার খেলে ঘাম বেশি হয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল