TRENDING:

Diwali 2021 : নির্জীব ত্বক ও চুলে ফিরিয়ে আনুন প্রাণের স্পর্শ, রইল ডিটক্স জাদুর হদিশ

Last Updated:

কিছুটা বিষাদের মালিন্য ছাপ ফেলে আমাদের ত্বক ও চেহারাতেও৷ সে কারণেই প্রয়োজন ডিটক্স প্রক্রিয়া (Detox)৷ যাতে আমাদের ত্বক থেকে সব ক্লান্তি ও শ্রান্তির ছাপ মুছে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শারদোৎসবের শেষ লগ্নে হেমন্তে আসে দীপাবলি ও ভাইফোঁটা (Diwali and Bhaiphonta)৷ দুর্গোৎসবের তুলনায় কম হলেও বাঙালি পরিবারে এই দুই উৎসব নিয়েও ব্যস্ততা থাকে চোখে পড়ার মতো৷ ভাইফোঁটার অবসানে দীর্ঘ উৎসবতালিকায় যতি৷ আবার কাজের দুনিয়ায় প্রত্যাবর্তন৷ কিছুটা বিষাদের মালিন্য ছাপ ফেলে আমাদের ত্বক ও চেহারাতেও৷ সে কারণেই প্রয়োজন ডিটক্স প্রক্রিয়া (Detox)৷ যাতে আমাদের ত্বক থেকে সব ক্লান্তি ও শ্রান্তির ছাপ মুছে যায়৷
advertisement

আরও পড়ুন : অফিস, গৃহস্থালির কাজের পরও ধরে রাখতে চান ত্বকের উজ্জ্বলতা? মেনে চলুন এই সহজ রুটিন

দীপাবলি এবং ভাইফোঁটার পর অবশ্যই ত্বক এক্সফোলিয়েট করুন৷ এর ফলে মৃত কোষ ঝরে যায়৷ মাসাজের ফলে মুখের ত্বকে রক্ত সঞ্চালন হয়৷ ফলে ত্বক উজ্জ্বল এবং ঝলমলে হয়৷ চড়া মেক আপ, হেয়ার স্টাইলিংয়ের ফলে ত্বক এবং চুলের যে ক্ষতি হয়, তা দূর হয় ফেসিয়াল এবং হেয়ার স্পা-এর পরিচর্যায়৷

advertisement

আরও পড়ুন : হাজারো সমস্যার সমাধান করে আপনার চুল ও ত্বকের সৌন্দর্যের গোপনরহস্য লুকিয়ে জবাফুলেই

ফেসিয়ালের জন্য বিউটি পার্লারে যাওয়ার দরকার নেই৷ মুলতানি মাটি বা বেসন নিন৷ সঙ্গে চন্দনগুঁড়ো, চালের গুঁড়ো, হলুদ এবং গোলাপজল মিশিয়ে নিন৷ তার পর মুখে ভালভাবে লাগিয়ে ফেলুন৷ ত্বকের পাশাপাশি চুলের জন্যও তৈরি করুন ঘরোয়া হেয়ারমাস্ক৷ টকদই, লেবুর রস, ডিমের সাদা অংশ এবং মধু একসঙ্গে মিশিয়ে নিন৷ এই মিশ্রণ চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করুন৷ তার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন৷ হারানো আর্দ্রতা আবার উদ্ধার করার জন্য ব্যবহার করতে পারেন ফেস এবং হেয়ার সিরাম৷

advertisement

আরও পড়ুন :এই ঘরোয়া টোটকাতেই পার্টির পর দিন সকালে দূর হবে হ্যাং ওভারের আচ্ছন্নভাব

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

চুল ও ত্বকে তেল মাখুন তেল৷ শীতের শুষ্কতায় ফিরে আসবে প্রাণের স্পর্শ৷ অতিরিক্ত তাপ এবং রাসায়নিকের প্রভাবে স্কিনপোরস বন্ধ হয়ে গিয়ে ত্বক ক্ষতিগ্রস্ত হয়৷ চুলও নির্জীব হয়ে পড়ে৷ ভিতর ও বাইরে, দু’দিক থেকেই ত্বক ও চুল হাইড্রেট করুন৷ বেশি করে জলপান করুন৷ নারকেল তেল বা অলিভ অয়েলে নিয়মিত মালিশ করুন স্ক্যাল্প ও চুল৷ এই সহজ নিয়ম মেনে চলুন৷ ত্বক ও চুল থেকে শ্রান্তির ছাপ সরে গিয়ে ফিরে আসবে প্রাণের স্পর্শ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diwali 2021 : নির্জীব ত্বক ও চুলে ফিরিয়ে আনুন প্রাণের স্পর্শ, রইল ডিটক্স জাদুর হদিশ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল