TRENDING:

Champaran Mutton Recipe: সর্ষের তেল আর মশলার ঘ্রাণে জারিত সুবাস, মাটির হাঁড়িতে ঢিমে আঁচে রাঁধুন ‘চম্পারণ মাটন’

Last Updated:

চম্পারণ জেলার এই খাবারের জনপ্রিয়তা এখন দেশের প্রতি কোণার ভোজনরসিকদের রসনায়৷ অনেকেই একে ডাকেন ‘চম্পারণ মাটন হান্ডি’ (Champaran Mutton Handi) বলেও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোনও কোনও খাবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় বিশেষ জায়গার নাম৷ সেরকমই একটি পদ হল ‘চম্পারণ মাটন’ (Champaran Mutton or Champaan Meat)৷ খাসির মাংসের এই পদে বিশেষত্ব হল মাটির হাঁড়িতে রান্না, তীব্র ঝাল এবং বেশি করে সর্ষের তেল ও মশলায় রান্না করা৷  মাটির হাঁড়িতে রান্না করা হয় বলেই এর নাম ‘হান্ডি মাটন’৷ চম্পারণ জেলার এই খাবারের জনপ্রিয়তা এখন দেশের প্রতি কোণার ভোজনরসিকদের রসনায়৷ অনেকেই একে ডাকেন ‘চম্পারণ মাটন হান্ডি’ (Champaran Mutton Handi) বলেও৷
advertisement

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে রান্না করা এই মাংস কার্যত আজকের ‘ওয়ান পট ডিশ’-এর পূর্ব সংস্করণ৷ পেঁয়াজ, আদা, রসুন, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং শুকনো লঙ্কার ঘ্রাণে জড়িয়ে যায় সর্ষের তেলের ঝাঁঝ৷ বিহার ও বাংলার আদি রান্নায় সর্ষের তেলের ব্যবহার অকৃত্রিম৷

আরও পড়ুন : শীতের আমেজে জমুক মৌতাত, হরেক উপাদানের রকমারি সুবাসের চা-বাহার থেকে বেছে নিন পছন্দমতো

advertisement

হান্ডি মাটনের ক্ষেত্রে অর্ধেক সর্ষের তেল দিয়ে মাংস ম্যারিনেট করতে হবে৷ বাকিটা দিয়ে রান্না করতে হবে৷ ম্যারিনেশন করতে হবে হাত দিয়েই৷ রান্নার সময় ধৈর্য ধরতে হবে অনেকটা৷ যত ক্ষণ না মাংস নরম হবে, রান্না করে যেতে হবে৷

আরও পড়ুন : মাশরুম খান না? বঞ্চিত হচ্ছেন বহু উপকারিতা থেকে

advertisement

১ কেজি খাসির মাংসের জন্য নিন ৭৫০ গ্রাম পেঁয়াজ, ২ টো রসুন এবং আন্দাজমতো আদা৷ যাতে ৬ চামচ আদা-রসুন বাটা হয়৷ ১ চামচ ধনেগুঁড়ো বা ধনেবাটা, ১ চামচ হলুদগুঁড়ো, ২ চামচ লঙ্কাগুঁড়ো বা লঙ্কাবাটা, কয়েকটা গোটা কাঁচালঙ্কা, ২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চামচ লেবুর রস, ১৫০ গ্রাম টকদই, হাফ কাপ সর্ষের তেল, ১ চামচ গরমমশলা গুঁড়ো, ১০ টা লবঙ্গ, গোটা গোলমরিচের দানা ৮ টা, দারচিনি, তেজপাতা, ৪ চামচ গোটা জিরে, ১ চামচ জিরেগুঁড়ো, স্বাদমতো নুন এবং হাঁড়ির মুখ বন্ধ করার জন্য আটা৷

advertisement

আরও পড়ুন : ৩ হাজার বছরের প্রাচীন রেসিপিতে শীতের রোদে তৈরি করুন গোলাপের জ্যাম ‘গুলকন্দ’, খান বছরভর

তিন চতুর্থাংশ তেল এবং সব উপকরণের সঙ্গে মিশিয়ে ভাল করে মাংস ম্যারিনেট করে রাখুন অন্তত আধঘণ্টার জন্য৷ এ বার মাটির হাঁড়ি গরম করে তাতে বাকি তেল দিয়ে দিন৷ তাতে দিয়ে দিন ম্যারিনেটেড মাংস৷ হাঁড়ির মুখ বন্ধ করে দিন আটার মণ্ড দিয়ে৷ এ বার ঢিমে আঁচে রান্না হতে দিন৷ এক থেকে দেড় ঘণ্টা লাগে মাংস সুসিদ্ধ হতে৷ মাঝে মাঝে মুখবন্ধ হাঁড়ি সাবধানে তোয়ালে বা মোটা কাপড় দিয়ে ধরে ভাল করে নাড়িয়ে দিন৷ যাতে মাংসর সঙ্গে সব উপকরণ মিশে যায়৷ এক ঘণ্টা পর ঢাকনা খুলে দেখুন মাংস ভাল সিদ্ধ হয়েছে কিনা৷ না হলে আরও কিছু ক্ষণ সময় দিতে হবে৷ মাংস নরম হয়ে এলে উপরে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরমাগরম, ভাত বা রুটির সঙ্গে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

মাটির হাঁড়িতে রান্না করা না হলে এই রান্নার স্বাদ খুলবে না৷ আপনি অনলাইনে মাটির হাঁড়ি কিনতে পারেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Champaran Mutton Recipe: সর্ষের তেল আর মশলার ঘ্রাণে জারিত সুবাস, মাটির হাঁড়িতে ঢিমে আঁচে রাঁধুন ‘চম্পারণ মাটন’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল