TRENDING:

Rain storm alert in Bengal: রাজ্য জুড়েই চলবে ঝড়- বৃষ্টি, গরম থেকে আপাতত মুক্তি? জানালো আবহাওয়া দফতর

Last Updated:

গত কয়েকদিনের মতো আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এর জন্য উত্তরবঙ্গের মানুষকে সতর্ক করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টা বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর জন্য উত্তরবঙ্গের মানুষকে সতর্ক করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টা বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement

আলিপুর আবহ দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা বেশি৷ বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

advertisement

আরও পড়ুন: নাম অশনি, নতুন ঘূর্ণিঝড় তৈরি হলে কি আছড়ে পড়বে বাংলায়? বড় আপডেট দিল হাওয়া অফিস

গত কয়েকদিনের মতো আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং ছাড়াও রাজ্যজুড়েই কালবৈশাখীর সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজ, মঙ্গলবারেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে।

advertisement

আরও পড়ুন: দুই যাত্রী এখনও আইসিইউ-তে, অণ্ডালে বিপত্তির পর স্পাইসজেটের সব বিমান পরীক্ষার নির্দেশ

আপাতত উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। আগামী চার পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশের তরফে শ্রদ্ধা জানিয়ে দিঘা থেকে তমলুকে পাঠানো হল রাহুল অরুণোদয়ের নিথর দেহ! ময়নাতদন্ত সোমবার
আরও দেখুন

আগামিকাল অরুণাচল প্রদেশের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম ও মেঘালয়ে৷ মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rain storm alert in Bengal: রাজ্য জুড়েই চলবে ঝড়- বৃষ্টি, গরম থেকে আপাতত মুক্তি? জানালো আবহাওয়া দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল