advertisement

Cyclone Asani Update: নাম অশনি, নতুন ঘূর্ণিঝড় তৈরি হলে কি আছড়ে পড়বে বাংলায়? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
1/6
আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলা বৃষ্টি হতে পারে।  বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে। বৃষ্টি হলেই মিলবে স্বস্তি। তাপমাত্রা একই থাকবে , নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

2/6
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামিকাল দক্ষিণাঞ্চলের ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিবেশ রয়েছে। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে।  সেই নিম্নচাপই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা।

3/6
দক্ষিণ আন্দামান সাগরের তৈরি ঘূর্ণাবর্ত এর পর দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। এর পর সেই নিম্নচাপই মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে৷  ঘূর্ণিঝড় তৈরি হলেও আপাতত সেটির অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হতে পারে৷ এমনই সম্ভাবনা বেশি বলে মনে করছেন আবহবিদরা।

4/6
  ঘূর্ণিঝড় তৈরি হলেও আপাতত সেটির অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হতে পারে৷ এমনই সম্ভাবনা বেশি বলে মনে করছেন আবহবিদরা।

5/6
তবে উত্তর বঙ্গোপসাগরে এসে এই নিম্নচাপের গতিপ্রকৃতি কোন দিকে যায় সেটাই দেখার।  আবহাওয়াবিদরা মনে করছেন, শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এটি বাংলা এবং ওড়িশা উপকূলের কোথাও স্থলভাগের প্রবেশ করতে পারে।

6/6
এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে অশনি। এই নাম শ্রীলঙ্কার দেওয়া। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত নিম্নচাপ হয়ে কবে ঘূর্ণিঝড়ে পরিণত  হয়, সে দিকেই নজর আবহাওয়াবিদদের।