Rain forecast: দু'ঘণ্টার মধ্যে কলকাতার পাশের জেলা-সহ দুই জেলায় ধেয়ে আসছে ঝড়বৃষ্টি! ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Rainfall alert: রাজ্যের দুই জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের দুই জেলায়।
advertisement
1/6

রাজ্যে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে রাজ্যের দুই জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
2/6
দক্ষিণবঙ্গের নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
3/6
আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করে জানাল, পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কমবে এবং বাড়বে তাপমাত্রা।
advertisement
4/6
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
5/6
ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/6
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।