TRENDING:

মা উড়ালপুলে ওঠার মুখে পুলিশ কর্মীকে ধাক্কা বেপরোয়া গাড়ির! জেল হেফাজতের নির্দেশ

Last Updated:

পুলিশকে ধাক্কা মেরে গ্রেফতার চালক, আহত পুলিশ কর্মী। প্রগতি ময়দান থানা এলাকায় মা উড়ালপুলে ওঠার মুখে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন পুলিশ কর্মী। অভিযুক্তকে ৩১ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকায় মা উড়ালপুলে ওঠার মুখে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হলেন পুলিশ কর্মী। রবিবার ওই গাড়িটি বেপরোয়া ভাবে মা উড়ালপুলে উঠছিল, তাকেই আটকাতে যান কর্তব্যরত পুলিশকর্মী। তখনই গাড়িটি ধাক্কা মারে, এ জেরে জখম হন পুলিশকর্মী।
উত্তর ২৪ পরগনার হাসনাবাদে চাঞ্চল্যকর অ্যাসিড হামলার ঘটনায় গুরুতর জখম এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের মনোহরপুর এলাকায়। অভিযোগের তীর স্বামী রাহুল গাজী-সহ তার পরিবারের আরও কয়েকজনের দিকে। Photo- Representative
উত্তর ২৪ পরগনার হাসনাবাদে চাঞ্চল্যকর অ্যাসিড হামলার ঘটনায় গুরুতর জখম এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর বুথের মনোহরপুর এলাকায়। অভিযোগের তীর স্বামী রাহুল গাজী-সহ তার পরিবারের আরও কয়েকজনের দিকে। Photo- Representative
advertisement

আরও পড়ুন: বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন তৃণমূল ত্যাগী মৌসম বেনজির নূর! টিকিট পেলেন একাধিক হেভিওয়েট নেতা

এই ঘটনায় গাড়ি চালকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত মানসিক অবসাদগ্রস্ত, আদালতে সওয়াল করেন অভিযুক্তের আইনজীবীর। মানসিক অবসাদের কারণেই পরিবারের সকলের অজান্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বলে দাবি অভিযুক্তের আইনজীবীর।

advertisement

পরিবারের অভিযোগ, মানসিক ভাবে অবসাদগ্রস্ত জানানোর পরেও থানায় মারধর করা হয় অভিযুক্তকে। আইনজীবীর মাধ্যমে অত্যাচারের ভিডিও দেখিয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করতে চায় পরিবার। দুই পক্ষের সওয়াল জবাব শুনে অভিযুক্তকে ৩১ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: সাপ্লিমেন্টারি তালিকাতেও যাদের নাম বাদ গিয়েছে তারা কী ভাবে আবেদন করবেন, জানাল কমিশন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সস্ত্রীক চা চক্রে দিলীপ ঘোষ, আক্রমণ শানালেন রাজ্য সরকারের প্রতি
আরও দেখুন

অভিযুক্ত মানসিক ভাবে অসুস্থ বলে তার চিকিৎসা প্রয়োজন হেফাজতে থাকাকালীন, এমনটাই আদালতে বার বার দাবি করে পরিবার। আদালত সব শুনে  অসুস্থ থাকার কারণে জেল থেকে ট্রিটমেন্ট বা হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয় ব‍্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে জেল সুপারকে। জানা গিয়েছে অভিযুক্তর নাম আরহাম জুনেইদ। নিট পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে মানসিক অবসাদে আক্রান্ত হয় অভিযুক্ত বলে দাবি পরিবারের। ২০২৪ সাল থেকে আরহামের লাগাতার চিকিৎসা চলছে বলে দাবি করেছে পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মা উড়ালপুলে ওঠার মুখে পুলিশ কর্মীকে ধাক্কা বেপরোয়া গাড়ির! জেল হেফাজতের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল