TRENDING:

WB TET 2021: ৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিকের টেট, শেষ মুহূর্তে মাথায় রাখুন এই বিষয়গুলি...

Last Updated:

৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিক টেট। রাজ্যব্যাপী প্রায় ১০০০ পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা। যার মধ্যে রয়েছে কলকাতাতেই রয়েছে ২৫টি পরীক্ষাকেন্দ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিকের টেট। রাজ্যব্যাপী প্রায় ১০০০ পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা। যার মধ্যে রয়েছে কলকাতাতেই রয়েছে ২৫টি পরীক্ষাকেন্দ্র। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বারের পরীক্ষার্থীর সংখ্যা আড়াই লক্ষ। মূলত ২০১৭ সালের মে মাসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তাঁরাই এই পরীক্ষাতে বসার সুযোগ পাচ্ছেন।
advertisement

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রবিবার  দুপুর এক'টা থেকে শুরু হবে পরীক্ষা। মোট ২ ঘন্টা ৩০ মিনিট মোট সময়। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। যদিও পরীক্ষার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ যেখানে জানানো হয়েছে পরীক্ষার্থীদের কী কী নিয়ম মানতে হবে:

১) প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দুপুর বারো'টা বা তার আগেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

advertisement

২) ব্যাগ নিয়ে কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না কোনও পরীক্ষার্থী।

৩) মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থীর থেকে কোনও ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে।

৪) পরীক্ষার হলে শুধু মাত্র কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

অন্যদিকে, হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে করোনা বিধি মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে পরীক্ষা নিতে হবে। ফলে, পরীক্ষা কেন্দ্রগুলি যাতে স্যানিটাইজ করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মুখ্যসচিবের হওয়া ভিডিও কনফারেন্স ও এই নির্দেশ ডেইয়া হয়েছিল। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কোনওরকম লাউডস্পিকার পরীক্ষাকেন্দ্র সংলগ্ন অঞ্চলগুলিতে ব্যবহার করা যাবে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
WB TET 2021: ৫ বছর পর আজ রাজ্যে প্রাথমিকের টেট, শেষ মুহূর্তে মাথায় রাখুন এই বিষয়গুলি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল