হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চূড়ান্ত নির্দেশকে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই কাউন্সেলিং বন্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ।
আরও পড়ুন: ‘৩৭০ একটি কলঙ্ক ছিল…’ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে লিখলেন প্রধানমন্ত্রী মোদি
advertisement
চাকরিপ্রার্থীদের যুক্তি, প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে নাম নেই তাঁদের। ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে। আগামী দিনে এই মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার দিকে নজর চাকরিপ্রার্থীদের একাংশের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 12, 2023 12:37 PM IST
