TRENDING:

Mamata Banerjee: SC-ST না হয়েও চাকরির পরীক্ষায় নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, বড় নির্দেশ মুখ‍্যমন্ত্রীর

Last Updated:

এস সি, এস টি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে প্রার্থীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এস সি, এস টি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে প্রার্থীদের। ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলের আজ বৈঠকে মুখ‍্যমন্ত্রীর কাছে এই অভিযোগ সামনে আনলের মন্ত্রীসভার এক সদস‍্য। অভিযোগ পাওয়া মাত্রই মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।
চাকরির পরীক্ষায় SC, ST না হয়েও নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, কী নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী    Mamata Banerjee-file Image
চাকরির পরীক্ষায় SC, ST না হয়েও নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, কী নির্দেশ দিলেন মুখ‍্যমন্ত্রী Mamata Banerjee-file Image
advertisement

আজ, সোমবার ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলের বৈঠক করেন মুখ‍্যমন্ত্রী। এই বৈঠকেই মন্ত্রীসভার এক সদস‍্য এই বড় অভিযোগ করেন। এস সি, এস টি না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে অনেকের। কয়েকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের বিষয় নজরে এসেছে বলেই জানান হয়।

আরও পড়ুন: যখন তখন, যেখানে সেখানে পড়ে যাচ্ছে কালশিটে? কোন ভিটামিনের অভাবে হয় জানেন? কোনও বড় রোগের লক্ষণ নয় তো! এখনই জানুন

advertisement

আদিবাসীদের জমি আদিবাসীদের জন্যই যাতে থাকে সেটা দেখতে হবে। আদিবাসীদের জন্য তৈরি মডেল স্কুল গুলির পরিকাঠামোর দিকে নজর দিতে হবে। বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। অলচিকি ভাষায় কেন প্রশ্ন সময় মাফিক হচ্ছে না? সম্প্রতি D.El.Ed পরীক্ষায় অলচিকি ভাষায় প্রশ্নপত্র না পৌঁছানোয় এদিনের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে বলে নবান্ন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ১ রাফালের দামে ৪.৫ প্রজন্মের ৪ টি ফাইটার জেট! ক্ষমতা প্রচুর, ঘিরে ফেলেছিল F-৩৫ কে? ৬২০০০ কোটি টাকার ডিল দেখেই কাঁপছে চিন-পাকিস্তান

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

আদিবাসী অধ্যুষিত এলাকায় আরও বিশেষভাবে নজর দিতে হবে। এলাকায় এলাকায় আরও গিয়ে জনসংযোগ বাড়াতে নির্দেশ মমতার। ট্রাইবাল কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকা বিধায়ক, মন্ত্রীদের এমনই একাধিক নির্দেশ দিলেন তিনি। প্রসঙ্গত, এদিনের বৈঠকে ট্রাইবাল কাউন্সিলের সদস্য হিসাবে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আমন্ত্রণ জানান হলেও তিনি আসেননি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: SC-ST না হয়েও চাকরির পরীক্ষায় নাম সংরক্ষণের তালিকায়! মমতার সামনে এল অভিযোগ, বড় নির্দেশ মুখ‍্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল