আরও পড়ুন: ‘পেট্রোল’ গাড়িতে ‘ডিজেল’ ঢাললে কী হয় বলুন তো…? শুনলেই চমকাবেন, শিওর!
সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। বুধবারই বাজেট পেশ। এদিকে তারই মধ্যে বিধানসভায় বিধায়কদের আসাযাওয়ার মাঝে ঘটে গেল আশ্চর্য ঘটনা। মঙ্গলবার সকালেই বিধানসভায় এসে ফোন খোয়াতে হল হুমায়ুন কবীরকে।
advertisement
বিধায়ক হুমায়ুন কবির জানান, ‘জানা গিয়েছে, ফোনটি আইফোন 13 ছিল। অধিবেশন শুরুর আগে বসেছিলেন লবিতে। পাশে ছিলেন মুর্শিদাবাদের আরেক বিধায়ক জাকির হোসেন। অধিবেশনের বেল পড়লে উঠে চলে যান বিধায়ক। পরে বুঝতে পারেন ফোন ফেলে এসেছেন। পাঁচ মিনিট পর গিয়ে দেখেন ফোন নেই। ফোন করলে ‘সুইচ অফ’ বলছে। যেখানে বসেছিলেন, সেখানে সিসিটিভি খুব স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিসিটিভি দেখা হচ্ছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2025 1:16 PM IST
