TRENDING:

TMC Maniesto: তৃণমূলের ইস্তেহারে থাকছে দুরন্ত চমক! মহিলা আর যুবদের জন্য বিরাট কোনও ঘোষণা? আর কী কী থাকছে জানেন?

Last Updated:

TMC Maniesto: প্রার্থীতালিকা ঘোষণার পর এবার ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। কী কী থাকছে সেই ইস্তেহারে জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শীঘ্রই ইস্তাহার প্রকাশ করে দিতে পারে তৃণমূল কংগ্রেস। ২৬-এর বিধানসভা ভোটের ইস্তাহারে চমক রাখছে তৃণমূল। সূত্রের খবর, বিশেষ চমক থাকবে স্বাস্থ্য ক্ষেত্রে।
কী থাকছে তৃণমূলের ইস্তেহারে?
কী থাকছে তৃণমূলের ইস্তেহারে?
advertisement

গত ১৫ বছরের উন্নয়ন বৃত্তান্ত থেকে শুরু করে আগামী ৫ বছরের কাজের পরিকল্পনাও থাকছে ইস্তেহারে। ইস্তাহারে জোর দেওয়া হবে বাঙালি অস্মিতা রক্ষায়। কারণ ইতিমধ্যেই শহর জুড়ে পোস্টার পড়েছে, যে লড়েছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে। যুব ও মহিলাদের জন্য আলাদা করে একগুচ্ছ ভাবনা উঠে আসবে এই ইস্তাহারে।

প্রসঙ্গত ২০২১-এর ইস্তাহারে দুয়ারে রেশন, মা ক্যান্টিন সাড়া ফেলে দিয়েছিল। এবারের ইস্তাহারেও সাধারণ মানুষের সঙ্গে নিত্যদিনের যোগ থাকবে এমন জিনিসে জোর দিতে পারে শাসক দল ইস্তাহারে। শোনা যাচ্ছে, আজই ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস।

advertisement

বিকেল সাড়ে চারটের সময় প্রকাশ করা হবে ইস্তাহার।

আরও পড়ুন: অভয়ার মায়ের নাম এখনও ঘোষণাই হয়নি বিজেপি প্রার্থী হিসেবে, তার আগেই নির্যাতিতার বাড়িতে যা ঘটল, দেখে অবাক পানিহাটিবাসী

সেরা ভিডিও

আরও দেখুন
এরই নাম মীনাক্ষী মুখোপাধ্যায়! উত্তরপাড়ায় ভোট প্রচারে বেরিয়ে যা ঘটল, দেখে হইহই কাণ্ড!
আরও দেখুন

বিগতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা নিয়ে বারবার সরব হয়েছেন। ভিনরাজ্যে কীভাবে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, সেই সব অভিযোগ তুলে এনেছেন। ধর্মতলায় মঞ্চ তৈরি করে প্রতিবাদ করেছেন। কেন্দ্রকে বাংলা-বিরোধী তকমা দিয়ে সুর চড়িয়েছেন। এবার কার্যত রাজনৈতিকভাবে যুদ্ধ ঘোষণা করতে চলেছে তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট-যুদ্ধের স্লোগান ছিল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’ সাধারণ মানুষের জন্য কী প্রতিশ্রুতি থাকে, সেটাই এখন দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Maniesto: তৃণমূলের ইস্তেহারে থাকছে দুরন্ত চমক! মহিলা আর যুবদের জন্য বিরাট কোনও ঘোষণা? আর কী কী থাকছে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল