TRENDING:

RG Kar Hospital: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার, আর জি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যু দমদমের বাসিন্দার

Last Updated:

RG Kar Hospital: আর জি কর হাসপাতালে লিফটে যান্ত্রিক গোলযোগে আটকে পড়ে পরিবার, ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু অরূপ ব্যানার্জির। ঘটনায় লিফট ম্যানকে আটক করেছে টালা থানার পুলিশ।

advertisement
কলকাতাঃ উত্তর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা। লিফটের মধ্যে যান্ত্রিক গোলযোগে আটকে পড়ে প্রাণ হারালেন দমদম নাগেরবাজারের বাসিন্দা অরূপ ব্যানার্জি। জানা গিয়েছে, নিজের পা ভাঙার চিকিৎসার জন্য স্ত্রী ও চার বছরের ছেলেকে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারে এসেছিলেন তিনি। সেই সময় লিফটে করে উপরে ওঠার সময় আচমকাই যান্ত্রিক বিপত্তি ঘটে এবং লিফটটি বিকল হয়ে যায়।
আর জি কর হাসপাতাল
আর জি কর হাসপাতাল
advertisement

আরও পড়ুনঃ হরমুজ প্রণালীতে ইরানের আগ্রাসন, থমকে বিশ্বের তেল সরবরাহ! নিরাপত্তায় একজোট ইউরোপ-জাপান

অভিযোগ, লিফটের ভিতরে আটকে পড়ে আতঙ্কের মধ্যে পড়ে যান অরূপবাবু, তাঁর স্ত্রী ও ছোট্ট ছেলে। সেই পরিস্থিতিতে ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই গুরুতরভাবে আহত হন অরূপ ব্যানার্জি। পরে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলায় তিনিই একা! পাখোয়াজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে রঘুনাথপুরের বাদ্যশিল্পী
আরও দেখুন

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে। অভিযোগ উঠেছে, দায়িত্বে থাকা লিফট ম্যান ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি নাকি মদ্যপ অবস্থায় অন্যত্র ছিলেন। ঘটনার তদন্তে নেমে টালা থানার পুলিশ অভিযুক্ত লিফট ম্যানকে আটক করেছে। হাসপাতালের লিফটের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Hospital: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার, আর জি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যু দমদমের বাসিন্দার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল