TRENDING:

RG Kar Hospital: ছেলের অপারেশন চলাকালীন বাবার অস্বাভাবিক মৃত্যু! আরজি কর হাসপাতালের লিফটের ভিতরে উদ্ধার দেহ

Last Updated:

আর জি কর হাসপাতালে লিফটের ভিতর থেকে দমদমের বাসিন্দা অরূপ ব্যানার্জির দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লিফটের যান্ত্রিক গোলযোগ ও তীব্র ঝাঁকুনিতেই তাঁর মৃত্যু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ উত্তর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটের মধ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ ব্যানার্জি, বাড়ি দমদম এলাকায়। জানা গিয়েছে, গতকাল নিজের ছেলেকে নিয়ে আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এসেছিলেন অরূপবাবু। তাঁর ছেলের পায়ে ফ্র্যাকচার থাকায় তাকে অস্ত্রোপচারের জন্য ওটি-তে নিয়ে যাওয়া হয়।
News18
News18
advertisement

পরিবারের সদস্যরা জানান, ছেলে ওটিতে যাওয়ার পর থেকেই অরূপবাবুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর আজ সকালে হাসপাতালের একটি লিফটের ভিতর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, লিফটে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং তীব্র ঝাঁকুনিতে নিচের দিকে ধাক্কা খায়। সেই সময় গুরুতর আহত হন অরূপ ব্যানার্জি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলায় তিনিই একা! পাখোয়াজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে রঘুনাথপুরের বাদ্যশিল্পী
আরও দেখুন

ঘটনার পর হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং লিফটের প্রযুক্তিগত ত্রুটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Hospital: ছেলের অপারেশন চলাকালীন বাবার অস্বাভাবিক মৃত্যু! আরজি কর হাসপাতালের লিফটের ভিতরে উদ্ধার দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল