প্রসঙ্গত, বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গতকাল, শুক্রবার উত্তরপাড়া থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ছেড়েও দেওয়া হয়। কারণ চোরের দল বাথরুমের কলের মুখ ভেঙে নিয়ে চলে গিয়েছে বলেই অভিযোগ। তাই পুলিশের অনুমান শুধু পদক চুরির উদ্দেশ্য ছিল না।
আরও পড়ুন: রাতের অন্ধকারে ধাবার আড়ালে চলত ‘অন্য ব্যবসা’! গ্রেফতার বিজেপি নেতা, বড় কাণ্ড রামনগরে
advertisement
কবে চুরি হয়েছে, সেটাও পুলিশ তদন্ত করছে। কারণ, প্রায় দু’মাস ধরে বাড়ি তালা বন্ধ অবস্থায় ছিল। গতকাল বুলা চৌধুরীর দাদা দুপুরে বুলার বাড়িতে আসেন। তারপর তাঁরই প্রথম নজরে আসে চুরির ঘটনা। এছাড়া বাড়ির সিসিটিভিও খারাপ ছিল বলে জানা গিয়েছে। তাই কবে চুরি হয়েছে, সেটা নিয়েও পুলিশ ধন্ধে রয়েছে।
advertisement
Rana Karmakar
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 16, 2025 1:47 PM IST
