TRENDING:

চোখে জল..., হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা দিতে গেলেন শশী পাঁজা, হঠাৎ কার কথা মনে পড়ে চোখ ছলছল বিদায়ী মন্ত্রীর?

Last Updated:

Sashi Panja: মনোনয়ন জমা দিতে দক্ষিণ কলকাতায় তারকা প্রার্থীদের ভিড়। এসআইআর-এ নাম 'বিচারাধীন' থাকার যাবতীয় সমস্যার শেষে অবশেষে নাম উঠেছে বিদায়ী মন্ত্রী শশী পাঁজার। আজ শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চোখে জল নিয়ে জমা দিলেন তাঁর মনোনয়ন পত্র। কার কথা মনে পড়ল আজ? জানালেন নিজেই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোট দোরগোড়ায়। এই পরিস্থিতিতে আজ একাধিক নেতা নেত্রীর মনোনয়ন পেশ। সকালেই ঢাক বাজিয়ে, ব্যান্ড পার্টি সহযোগে মিছিল করে মনোনয় জমা দেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। পরে একইভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র পেশ করতে যান শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী শশী পাঁজা।
শশী পাঁজা
শশী পাঁজা
advertisement

একটি হুড খোলা গাড়িতে চড়ে মনোনয়ন জমা দিতে যান শশী পাঁজা৷ এদিন তাঁর চোখে ছিল জল৷ নিউজ 18 বাংলাকে জানালেন কারণ। শশী পাঁজা জানান, “বাবার কথা মনে পরে গেল৷ আমাদের ছেলেদের ভালোবাসা।”

প্রসঙ্গত, দ্বিতীয় দফার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত বিদায়ী মন্ত্রী শশী পাঁজার নাম ছিল আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায়। অবশেষে তৃণমূল নেত্রী শশী পাঁজার নাম ওঠে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায়৷ তৃণমূল নেত্রী সে সময় জানান, তাঁর নাম উঠলেও এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের ২৭০০-রও বেশি নাম৷ এসআইআর তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে তোপ দাগেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী৷

advertisement

আরও পড়ুন: ‘সকাল থেকে দেখাবে ওরাই জিতছে, কিন্তু…’, ৪ মে, গণনার দিন কী হতে চলেছে? নদিয়া থেকে বিরাট ভবিষ্যদ্বাণী মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

একইসঙ্গে নির্বাচন কমিশনকে তোপ দেগে তিনি বলেন, ‘‘এটা আমার অধিকার বিধানসভা নির্বাচনে দাঁড়ানো। আমার পার্টি আমাকে চতুর্থবার দাঁড়ানোর সুযোগ দিয়েছে; আমি গর্বিত। ইলেকশন কমিশন আমার অধিকার কেড়ে নেবে? দয়া দক্ষিণের বিষয় না। এটা আমার সাংবিধানিক অধিকার। যখন প্রথম নোটিশ পেয়েছিলাম অবাক হয়ে গিয়েছিলাম। ২০০২ সালের কাগজ থেকে শুরু করে প্রয়োজনীয় সবই জমা করেছিলাম। এরপর নামের উপর অ্যাডজুডিকেশান! সত্যি দুশ্চিন্তার কারণ।’’ অবশেষে যাবতীয় উৎকণ্ঠার পর নিজের নমিনেশন জমা করতে সমর্থ হলেন নেত্রী। স্বভাবতই চোখে জল থাকলেও এদিন উৎসবের মেজাজে দেখা গেল তৃণমূলের শ্যামপুকুরের প্রার্থীকে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
চোখে জল..., হুডখোলা গাড়িতে মনোনয়ন জমা দিতে গেলেন শশী পাঁজা, হঠাৎ কার কথা মনে পড়ে চোখ ছলছল বিদায়ী মন্ত্রীর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল