শুভেন্দু বলেন, ‘আজ যা মানুষের উন্মাদনা তাতে জিতবেন উত্তর কলকাতার সকল বিজেপি প্রার্থী । ইভিএম-এ সকলে প্রতীকের সঙ্গে মুখ দেখবেন। পরিবর্তন চাই রাজ্যের। সীমান্ত বেড়া দিয়ে সুরক্ষিত করতে চাই, চাকরি চাই , টাটাকে চাই, আবার তাই বিজেপি চাই। স্কোয়ার ফুটের কাউন্সিলর আর পুলিশের তোলাবাজি কলকাতাকে শেষ করেছে। মোদিজি গ্যারান্টি বিকশিত ভারত। এবার বিধানসভা জিতব আর ডিসেম্বরে পুরসভা জিতবে বিজেপি। আমাদের লড়াই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে, রাষ্ট্রবাদী মুসলিমদের বিরুদ্ধে নয় । মা দুর্গার মূর্তি ভাঙে এরা রাম নবমীর মিছিলে পাথর বাজি হয়। ভাগাও তৃণমূলকে। চোর মুক্ত বাংলা চান তাহলে ২৬-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন।’
advertisement
তিনি আরও বলেন, ;জঙ্গলরাজ ছিল উত্তরপ্রদেশে এখন বিকশিত হয়েছে । দিল্লির হয় আমাদের হয়েছে এবার বাংলার পালা। নন্দীগ্রামে আগের বার হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভবানীপুরে হারবে । এবার বিধানসভায় একসঙ্গে বসবো তাপস রায় সন্তোষ পাঠক প্রিয়াঙ্কা টিব্রেয়াল পার্থ চৌধুরী বিজয় ওঝা। এস আই আর এর পর মানিকতলা থেকে বহু ভোটার এর নাম বাদ গেছে । আর পান্ডে জি কে ডাকছে ইডি আসুন জলদি আসুন । সব কা বিকাশ এর সঙ্গে হিসেব হবে।’
শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করেন প্রথমদিনই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই অনুসারে গত পাঁচ বছরের আয়কর রিটার্ন বিশ্লেষণ করলে দেখা যায়, শুভেন্দু অধিকারীর আয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে যেখানে তাঁর আয় ছিল প্রায় ৮.১৩ লক্ষ টাকা, তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ১৭.৩৮ লক্ষ টাকা।
