উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষের উপর হামলা হতে পারে। এরকমই আশঙ্কা প্রকাশ করা হয় গোয়েন্দাদের তরফে। তারপরেই দুই পদ্ম নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলে সূত্রের খবর।
advertisement
এ রাজ্যের আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর। সম্প্রতি শহর কলকাতায় বেশ কিছু ঘটনা ঘটার পর থেকেই দুই বিজেপি নেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 7:20 AM IST
