এখনও পর্যন্ত উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতায় নগদ অর্থ উদ্ধার অভিযান সক্রিয়ভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? তা নিয়ে জানতে চাইবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মনোনয়নপত্র স্ক্রুটিনির ক্ষেত্রেও যাতে সতর্ক থাকেন রিটার্নিং অফিসাররা তা নিয়েও বিশেষ নির্দেশ আজকের বৈঠকে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা রিটার্নিং অফিসার ও অবজারভাররা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন বলে কমিশন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুুন– টাকার দরে বিপুল উত্থান ! গত ১২ বছরের মধ্যে একদিনে রেকর্ড বৃদ্ধি, কীভাবে তা সম্ভব হল?
অপরাধমূলক মামলায় অভিযুক্ত, জামিনে থাকা বা অপরাধমূলক অতীত রয়েছে—এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ। যাদের হুমকি বা পদমর্যাদার ভিত্তিতে নিরাপত্তা প্রাপ্য নয়, তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে।আজকের মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টার মধ্যে বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে রাজ্য পুলিশের নোডাল অফিসারকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশ বিভিন্ন জেলার জেলাশাসকদের বলেই কমিশন সূত্রে খবর।
এর পাশাপাশি এবার জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক শুরু করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল । দক্ষিণবঙ্গের জেলা দিয়েই ভোট প্রস্তুতির পর্যালোচনা বৈঠক শুরু করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চলতি সপ্তাহেই পূর্ব মেদিনীপুর / পশ্চিম মেদিনীপুর জেলা সফরে যাচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। জেলাশাসক, পুলিশ সুপারের পাশাপাশি জেলার সব ভোট প্রস্তুতির সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যেই ভোট প্রস্তুতির বৈঠক শুরু করেছেন স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। এবার জেলায় জেলায় ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলা দিয়ে ভোট প্রস্তুতির বৈঠক শুরু করলেও তারপর উত্তরবঙ্গের জেলাগুলিতেও যাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর।
