TRENDING:

পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ...? সল্টলেকে ইডি অফিস থেকে বেরিয়ে মুখ খুললেন দেবাশিস কুমার, কী বললেন বিদায়ী বিধায়ক?

Last Updated:

Debasish Kumar ED Office: টানা পাঁচ ঘণ্টা পর ইডির সল্টলেকের দফতর থেকে বাইরে এলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমার। বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত সোমবারের পর আজ, শুক্রবার ফের ইডি দফতরে দেবাশিস কুমার। এর আগে গত ৩০ মার্চ সল্টলেকে ইডির দফতরে হাজিরা দেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও তৃণমূলের বিদায়ী বিধায়ক। আজ বেল সাড়ে এগারোটা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি। বিকেল পৌনে পাঁচটা নাগাদ দফতর থেকে বেরিয়ে আসেন তিনি।
দেবাশিস কুমার
দেবাশিস কুমার
advertisement

সূত্রের খবর আজ তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল। নির্ধারিত সময় মতই ইডি দফতরে হাজিরা দেন তিনি। বেরোনোর সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, “আবার কী ডাকা হয়েছে?” উত্তরে ঘাড় নেড়ে তিনি বলেন, না। একইসঙ্গে তিনি এও বলেন, “যা বলার পার্টি বলবে।”

আরও পড়ুন: ব্যাঙ্ক জটিলতায় বড় ধাক্কা…! নমিনেশন জমা দিতেই পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা, থমকাল লড়াই?

advertisement

প্রসঙ্গত, ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল। গত শনিবার একটি বেসরকারি সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা৷ সেই সূত্রেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম উঠে আসে বলে খবর৷ এর পরই দেবাশিস কুমারকে তলব করে ইডি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

প্রসঙ্গত, ভোটের প্রচারের মধ্যেই এই নিয়ে দুদিন সল্টলেকে ইডি দফতরে হাজিরা দিতে হল রাসবিহারীর বিধায়ককে৷ ইডি সূত্রে খবর, গত শনিবার বেঙ্গল এনার্জি নামে একটি সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়৷ ওই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং তাঁদের জিজ্ঞাসাবাদের সময়ই বেশ কিছু নথিতে দেবাশিস কুমারের নাম উঠে আসে৷ মূলত সেই সূত্রেই তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ...? সল্টলেকে ইডি অফিস থেকে বেরিয়ে মুখ খুললেন দেবাশিস কুমার, কী বললেন বিদায়ী বিধায়ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল