TRENDING:

Voter List Appeal: অনলাইন-অফলাইনে একসঙ্গে শুরু ট্রাইব্যুনালের কাজ, নাম বাদ গেলে কীভাবে আবেদন? জানাল কমিশন

Last Updated:

ভোটার তালিকা সংশোধন ঘিরে জমে থাকা আবেদন ও অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আপিল ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়ায়, নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে সমস্যায় পড়া ভোটারদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও গতিশীল হয়ে উঠল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোটার তালিকা সংক্রান্ত আপিল প্রক্রিয়ায় গতি আনতে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়ে গেল। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া নিয়ে যাঁদের আবেদন এখনও বিচারাধীন রয়েছে, তাঁদের জন্য আপিলের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এখন আবেদনকারীরা ঘরে বসেই voter.eci.gov.in পোর্টালের মাধ্যমে অনলাইনে আপিল জানাতে পারবেন। পাশাপাশি, যারা সরাসরি আবেদন করতে চান, তাঁদের জন্য সংশ্লিষ্ট ডিএম বা এসডিও-র দফতরেও অফলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
অনলাইন-অফলাইনে একসঙ্গে শুরু ট্রাইব্যুনাল, ভোটার তালিকা নিয়ে আপিলে গতি নির্বাচন কমিশনের!
অনলাইন-অফলাইনে একসঙ্গে শুরু ট্রাইব্যুনাল, ভোটার তালিকা নিয়ে আপিলে গতি নির্বাচন কমিশনের!
advertisement

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, আপিলের ক্ষেত্রে আবেদনকারীর ইপিক (EPIC) নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। এর ফলে আবেদন যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে জমা পড়া সমস্ত আপিলের নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের উপর। প্রশাসনের একাংশের মতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই আপিলগুলি নিষ্পত্তি করার উপর জোর দেওয়া হয়েছে।

advertisement

হরমুজ পেরিয়ে মাঝসমুদ্রে ‘ইউ-টার্ন’! ভারতে আসার পথে ইরানি তেলবাহী জাহাজ হঠাৎ কেন ঘুরে গেল চিনের দিকে?

শুভেন্দুর বিতর্কিত মন্তব্য! তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট, ভিডিও ফুটেজও তলব কমিশনের

এই প্রক্রিয়াকে কার্যকর করতে নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন জেলার জন্য পৃথক আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনাল নির্দিষ্ট এলাকা ভিত্তিক আপিল শুনানি ও নিষ্পত্তির দায়িত্ব পালন করবে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে এই ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন T. S. Sivagnanam। তাঁর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট এলাকার আপিলগুলির শুনানি সম্পন্ন হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সিইও দফতরের তরফে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই ডিইও-দের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনিক স্তরে সমন্বয় রেখে দ্রুত আপিল নিষ্পত্তি নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Voter List Appeal: অনলাইন-অফলাইনে একসঙ্গে শুরু ট্রাইব্যুনালের কাজ, নাম বাদ গেলে কীভাবে আবেদন? জানাল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল