TRENDING:

ফের ইডি দফতরে দেবাশিস কুমার, কোন মামলায় জিজ্ঞাসাবাদের মুখে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী?

Last Updated:

Debasish Kumar: ভোটের প্রচারের মধ্যেই ইডি-র জিজ্ঞাসাবাদের মুখে রাসবাহিরীর বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার৷ গত শনিবার একটি বেসরকারি সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা৷ সেই সূত্রেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম উঠে আসে বলে খবর৷ এরপরেই তাঁকে তলব করা হয় গত সোমবার। তার পর আজ শুক্রবার ফের ইডি দফতরে দেবাশিস কুমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের ইডি দফতরে দেবাশীষ কুমার। জমি দুর্নীতি মামলায় এর আগেও তিনি ইডি দফতরে এসেছিলেন। এর আগে গত আজ তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল। নির্ধারিত সময় মতই ইডি দফতরে হাজিরা দিলেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমার।
দেবাশিস কুমার
দেবাশিস কুমার
advertisement

জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি বেআইনি ভাবে দখল করা এবং সেই জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে রাসবিহারী কেন্দ্রের প্রার্থী ও বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি। শুক্রবার তাঁকে তলব করা হয়েছিল। সূত্রের খবর, দেবাশিস তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন।

আরও পড়ুন: ‘নাম বাদ যাওয়ার হার অত‍্যন্ত বেশি, এরা সবাই ম‍্যাপড ভোটার…’ সুপ্রিম কোর্টে কল্যাণদের সওয়াল, কী বললেন প্রধান বিচারপতি?

advertisement

প্রসঙ্গত, গত ৩০ মার্চ কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে হয় দেবাশিস কুমারকে। সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল।

আরও পড়ুন: ‘প্যাকেটের তেল’ না ‘বোতলের তেল’…! কোনটি স্বাস্থ্যের জন্য ‘Best’? ৯৯% মানুষ এই ভুলটাই করেন, চমকে দেবে গবেষণা!

advertisement

সূত্রের খবর, জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি বেআইনি ভাবে দখল করা এবং সেই জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। শুক্রবার তাঁকে তলব করা হয়েছিল। সূত্রের খবর, দেবাশিস কুমার সকাল সাড়ে এগারোটা iনাগাদ ইডি দফতরে পৌঁছন। এরপরেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
স্ত্রী রিঙ্কুকে নিয়ে চেনা মেজাজে দিলীপ... জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ
আরও দেখুন

প্রসঙ্গত, গত শনিবার একটি বেসরকারি সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা৷ সেই সূত্রেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম উঠে আসে বলে খবর৷ এর পরই দেবাশিস কুমারকে তলব করে ইডি৷ আজ ফের সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন রাসবিহারীর বিধায়ক৷ ইডি সূত্রে খবর, গত শনিবার বেঙ্গল এনার্জি নামে একটি সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়৷ ওই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং তাঁদের জিজ্ঞাসাবাদের সময়ই বেশ কিছু নথিতে দেবাশিস কুমারের নাম উঠে আসে৷ সেই সূত্রেই তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের ইডি দফতরে দেবাশিস কুমার, কোন মামলায় জিজ্ঞাসাবাদের মুখে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল