TRENDING:

Suvendu Adhikari : "...কারণ ওই সময় থেকেই ওঁর ভাইপো কয়লা - গরুতে হাত পাকাতে শুরু করেন", ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু

Last Updated:

Suvendu Adhikari || "দুর্নীতির বিরুদ্ধে এজেন্সিগুলির লড়াই কোনওভাবে প্রভাবিত হবে না।" মন্তব্য শুভেন্দু অধিকারীর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভায় তরজার পরে সাংবাদিক বৈঠকে আরও একবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী৷ "বিধানসভার কার্যবিবরণীর ১৬৯ ধারায় পাশ করা প্রস্তাবের কার্যকারিতা নেই। এই প্রস্তাব পাশের ফলে সংবিধান দ্বারা নির্দিষ্ট ইডি-সিবিআইয়ের কার্যপদ্ধতিতে প্রভাব পড়বে না। দুর্নীতির বিরুদ্ধে এজেন্সিগুলির লড়াই কোনওভাবে প্রভাবিত হবে না।" সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা৷
বিস্ফোরক শুভেন্দু
বিস্ফোরক শুভেন্দু
advertisement

পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি৷ বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে সিবিআইকে তদন্তের জন্য রাজ্যের দেওয়া সম্মতিপত্র প্রত্যাহার করে নেন। কারণ ওই সময় থেকেই ওঁর ভাইপো কয়লা - গরুতে হাত পাকাতে শুরু করেন। আদালতের নির্দেশে তদন্ত করছে ইডি - সিবিআই। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।" সম্প্রতি, রাজ্যের শিক্ষা দূর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হন। এর পর, গরু ও কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, অরূপ রায়, মলয় ঘটক-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ক ইডি ও সিবিআই-এর নজরে। এসএসসি নিয়োগ দুর্নীতি৷ পার্থ-কল্যাণময়ের গ্রেফতার সব কিছু নিয়েই রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন শুভেন্দু৷

advertisement

আরও পড়ুন: হাত বদল হয়ে যাচ্ছে সম্পত্তি, দিল্লিতে সায়গলের মা- স্ত্রীকে তলব করল ইডি

আরও পড়ুন: ওয়াকিটকির হাতেই তুলি, মা দুর্গার চক্ষুদানে ব্যস্ত ‘কনস্টেবল’ সুকুমার

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

তবে এদিন অবশ্য বিধানসভায় দেখা যায় এক বেনজির দৃশ্য৷ বিধানসভায় বিরোধী বেঞ্চের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী৷ সেখানে গিয়ে বিজেপি বিধায়কদের শুভেচ্ছা জানান তিনি৷ শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ পাল্টা মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা৷ পাল্টা নমস্কার করেন তিনি৷ ২০২০ সালের ডিসেম্বরে দল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী৷ সেই ২০২০ সাল থেকে ২০২২, এই সময়ের মধ্যে এমন সৌজন্যের নজির দেখা যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari : "...কারণ ওই সময় থেকেই ওঁর ভাইপো কয়লা - গরুতে হাত পাকাতে শুরু করেন", ফের মমতার বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল