TRENDING:

কলকাতায় প্রবল ঝড়বৃষ্টি! ময়দানে গাছের ডাল ভেঙে পড়ল রাস্তায়!

Last Updated:

ময়দান চত্বরে ভেঙে পড়ল গাছের ডাল। কলকাতায় প্রবল ঝড়বৃষ্টি আর কোন কোন জেলা প্রভাবিত? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পূর্বাভাস ছিলই আর সেই মতোই রাত ৯টার আশেপাশে কলকাতা এবং তার আশেপাশে বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। আর এরফলেই কলকাতার ময়দান চত্বরে গাছের ডাল ভেঙে পড়ে রাস্তায়।
কলকাতা ময়দান চত্বরে ভেঙে পড়ল গাছের ডাল
কলকাতা ময়দান চত্বরে ভেঙে পড়ল গাছের ডাল
advertisement

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস ছিল, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির। সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতাও ছিল। বজ্র-বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

একইসঙ্গে রাজ্যের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টিতে কালবৈশাখীর মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে প্রবল ঝড়ের আশঙ্কা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঐতিহ্যের স্মৃতি বয়ে চলেছে ‘গায়েন গার্ডেন’!ধান্যকুড়িয়ার ইতিহাসের নীরব সাক্ষী
আরও দেখুন

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া ও হুগলি জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। শিলাবৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে সর্তকতা ছিল আলিপুর আবহাওয়া দফতরের ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় প্রবল ঝড়বৃষ্টি! ময়দানে গাছের ডাল ভেঙে পড়ল রাস্তায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল