TRENDING:

DA West Bengal: দুই কিস্তিতে মিলবে বকেয়া ডিএ, মমতার ঘোষণার পরই বিজ্ঞপ্তি জারি! প্রথম কিস্তি মার্চে, আর দ্বিতীয়? বড় খবর

Last Updated:
DA West Bengal: কীভাবে দেওয়া হবে বকেয়া টাকা? সোমবার বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট। জানুন...
advertisement
1/7
দুই কিস্তিতে মিলবে বকেয়া ডিএ, মমতার ঘোষণার পরই বিজ্ঞপ্তি জারি! প্রথম কিস্তি মার্চে, আর দ্বিতীয়? বড় খবর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই বকেয়া ডিএ মেটানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর।
advertisement
2/7
কীভাবে দেওয়া হবে বকেয়া টাকা? বকেয়া ডিএ প্রথম পর্যায়ে দুই কিস্তিতে দেওয়া হবে বলে অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
advertisement
3/7
প্রথম কিস্তি মার্চ এবং দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বরে পাওয়া যাবে। পেনশনভোগীদের বকেয়া টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
4/7
রবিবার বিকাল চারটেয় ভোট ঘোষণা। ঠিক তার ৪০ মিনিট আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেনে নিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ। মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ।
advertisement
5/7
মার্চ মাস থেকেই মিলবে বকেয়া ডিএ, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ২০০৯ সালের ROPA অনুযায়ী বকেয়া DA দেবে রাজ্য সরকার।
advertisement
6/7
ফেব্রুয়ারি মাসের ৬ তারিখই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে হবে এরিয়ার সমেত। আর বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে।
advertisement
7/7
আবার ২০২৬ সালের অন্তবর্তীকালীন বাজেটে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করেছে। এই বৃদ্ধির ফলে মোট ডিএ ১৮% থেকে বেড়ে ২২% হয়েছে। প্রস্তাবিত এই ডিএ বৃদ্ধি ১ এপ্রিল, ২০২৬ সাল থেকে কার্যকর হবে। এখানেই সরকারি কর্মীদের মধ্যে একটা ধন্দ তৈরি হয়। যদিও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, এটা সরকার বকেয়া ডিএ-এই মেটানোর কথা ঘোষণা করেছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
DA West Bengal: দুই কিস্তিতে মিলবে বকেয়া ডিএ, মমতার ঘোষণার পরই বিজ্ঞপ্তি জারি! প্রথম কিস্তি মার্চে, আর দ্বিতীয়? বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল