TRENDING:

BJP-কে কেন ভোট দেবেন রাসবিহারীর বাসিন্দারা? 'বিশেষ' কারণ খুঁজে দিলেন এবারের গেরুয়া শিবিরের প্রার্থী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ

Last Updated:

আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি রাসবিহারী আসন থেকে লড়বেন বিজেপির হয়ে। এই প্রসঙ্গে কী বললেন বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে BJP। আর এই তালিকায় চমক রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁকে এবার রাসবিহারী আসন থেকে লড়ার টিকিট দিয়েছে গেরুয়া শিবির। আর এই আসনে লড়ার কথা শোনার পরে স্বপন বলেন, “আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমি কৃতজ্ঞ। রাসবিহারী বরাবরই আমার পরিচিত জায়গা। এখানে শিক্ষিত মানুষদের বাস। আশা করব এবারের ভোট যেন বিজেপিকেই দেয়। আর ২০২৬-এর ভোটে পশ্চিমবঙ্গে যেন বিজেপির সরকারই আসে।”
কী বললেন স্বপন দাশগুপ্ত?
কী বললেন স্বপন দাশগুপ্ত?
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে নেমেই দীপ্সিতা ধরের মুখে তৃণমূল, বিজেপিকে ভোট দেওয়ার কথা! সে কী কাণ্ড!
আরও দেখুন

প্রসঙ্গত,রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখেরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হলো দিলীপ ঘোষকে । ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP-কে কেন ভোট দেবেন রাসবিহারীর বাসিন্দারা? 'বিশেষ' কারণ খুঁজে দিলেন এবারের গেরুয়া শিবিরের প্রার্থী তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল