সোমবার বেলা ১২টা নাগাদ এলাকায় অত্যন্ত দুর্গন্ধ ছড়াতে স্থানীয়রা হঠাৎ গাছের ডালে মাটি থেকে অনেক উঁচুতে ওই দেহ ঝুলে থাকতে দেখেন৷ ততক্ষণে দেহটিতে পচন শুরু হয়ে গিয়েছে৷ স্থানীয়রা পুলিশে খবর দিতে তাঁরা ঘটনাস্থলে পৌঁছয়৷ দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
মৃতদেহটি পচনধরা অবস্থায় ছিল, সে কারণে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কী ভাবে তাঁর মৃত্যু হল, অর্থাৎ, বিষয়টি আত্মহত্যা না খুন করে ওভাবে ঝোলানো হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকায়৷
advertisement
ইতিমধ্যেই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা৷
Location :
West Bengal
First Published :
Aug 25, 2025 10:04 PM IST
