প্রসঙ্গত তারই গোপন জবানবন্দির পরেই শিবু হাজরাকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিবু এখন পুলিশ হেফাজতে রয়েছেন। কিন্তু শিবু গ্রেফতার হতেই শনিবার রাতে নির্যাতিতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতা।
advertisement
আরও পড়ুন– বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ট্রাক, শাটার খুলতেই হতবাক বিএসএফ জওয়ানরা, ধৃত ৩
নিউজ18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে কেউ বা কারা পুলিশের পোশাক পরেছিলেন। তাই পুলিশের উপর ভরসা করতে পারছেন না তিনি। এই অভিযোগ শুনে বসিরহাট জেলার পুলিশ সুপার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এরপরই রবিবার রাত থেকে নির্যাতিতার বাড়ির সামনে চারজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যারা নিরাপত্তা দিচ্ছেন ওই পরিবারকে।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 19, 2024 5:13 PM IST
