সম্প্রতি, আর জি করে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে রাজ্যে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। কিছুদিন আগে বিতর্ক হয় ট্রমা কেয়ার সেন্টার নিয়েও। সেখানে স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। মৃতের নাম বিশ্বজিত সামন্ত।
আরও পড়ুন: ড্রোনে উড়ে এল ফুলের মালা! প্রচারেই চমকে দিয়ে হলফনামা দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সামিম আহমেদ
advertisement
নিমতার বাসিন্দা বিশ্বজিত সামন্ত। বুকে ব্যথা নিয়ে ভোররাতে ট্রমা কেয়ারে ভর্তি হন তিনি। পরিবারের দাবি, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজিতবাবুর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। তারপর বিশ্বজিতবাবু শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে।
পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়। এখানেই শেষ নয়। হেঁটে যাওয়ার পর দুই তলায় উঠতে হয়। তবে, শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় বারবার অনুরোধ সত্ত্বেও হাসাপাতালের কেউ তাঁদের সাহায্য করেনি।
