TRENDING:

সিসিটিভিতে দু’বার দেখা গিয়েছে অরূপকে, মাঝের ১ ঘণ্টা 'রহস্য'! লিফট্ম্যান কোথায়? আরজি কর লিফট-কাণ্ডে নয়া মোড় 

Last Updated:

লিফটে আটকে মৃত্যুর ঘটনায় সামনে এল সিসিটিভির গুরুত্বপূর্ণ তথ্য। দু’বার ধরা পড়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি—কিন্তু মাঝের প্রায় এক ঘণ্টা সময় এখনও ধোঁয়াশায় ঢাকা। সেই ‘অদৃশ্য সময়’-ই এখন তদন্তের কেন্দ্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে তদন্তে উঠে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ প্রথমবার অপারেশন থিয়েটারের সামনে দেখা যায় তাঁকে। এরপর দীর্ঘ সময় তাঁর কোনও গতিবিধি সিসিটিভিতে ধরা পড়েনি।
সিসিটিভিতে দু’বার দেখা গিয়েছে অরূপকে, মাঝের ১ ঘণ্টা 'রহস্য'! লিফট্ম্যান কোথায়? আরজি কর লিফট-কাণ্ডে নয়া মোড় 
সিসিটিভিতে দু’বার দেখা গিয়েছে অরূপকে, মাঝের ১ ঘণ্টা 'রহস্য'! লিফট্ম্যান কোথায়? আরজি কর লিফট-কাণ্ডে নয়া মোড় 
advertisement

দ্বিতীয়বার, ভোর ৫টা ১২ মিনিটে গুরুতর আহত অবস্থায় অরূপকে উদ্ধার করে ওয়ার্ডে নিয়ে যেতে দেখা যায়। এই দুই সময়ের মধ্যে প্রায় এক ঘণ্টার ফাঁক—আর সেই সময়েই ঠিক কী ঘটেছিল, তা নিয়েই জোর জল্পনা।

রাজনীতি ছাড়বেন রিঙ্কু? ‘সবার জন্য নিয়ম এক হওয়া উচিত …’ ক্ষুব্ধ দিলীপজায়া টিকিট না পেয়ে যা বললেন!

advertisement

এসি চললেও কমবে বিদ্যুতের বিল! এই সহজ টিপস মানলেই মাসে বড় সাশ্রয়, ছোট্ট ‘ট্রিক’ জেনে নিন

পরিবারের অভিযোগ, ওই সময়েই তিনি লিফটে আটকে পড়েছিলেন। সাহায্যের জন্য বারবার ডাকাডাকি করলেও কেউ এগিয়ে আসেনি। তাঁদের দাবি, লিফটম্যান উপস্থিত থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ৪১ বছরের অরূপ বন্দ্যোপাধ্যায়ের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। তাঁর হাত, পা ও পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। পাশাপাশি হৃদপিণ্ড, ফুসফুস ও যকৃৎ মারাত্মক আঘাতে ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে, তিনি পলিট্রমা এবং ক্রাশ ইনজুরির শিকার হন।

advertisement

সমস্যা ছিল, তবুও কেন চালু লিফট? আরজি করে পাঁজর, হৃদপিণ্ড ফেটে যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন

পুলিশ সূত্রে খবর, মৃতের বাবা অমল বন্দ্যোপাধ্যায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে টালা থানায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিবারের বক্তব্য অনুযায়ী, লিফট আচমকাই ওঠানামা করতে শুরু করে। একসময় লিফট একটি তলায় থামে। ভিতরে থাকা ব্যক্তিরা বেরোনোর চেষ্টা করলে দেখা যায়, বাইরে কোলাপসিবল গেট বন্ধ। সেই সময় অরূপ বেরোতে গেলে লিফট আচমকাই নড়তে শুরু করে এবং তিনি লিফট ও দেওয়ালের মাঝে আটকে পড়েন।

advertisement

সুপার স্বীকার করেছেন, “লিফটম্যান থাকলে হয়তো এই ঘটনা হত না। প্রশাসনিক ব্যর্থতা মানছি।” এই ঘটনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এখন থেকে প্রতিটি লিফটের ভিতরে কর্মী রাখা হবে। কর্মী না থাকলে কোনও লিফট ব্যবহার করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, হাসপাতালে মোট ৩২টি লিফট রয়েছে, যেগুলির রক্ষণাবেক্ষণ পিডব্লিউডি ইলেকট্রিক্যাল বিভাগের অধীনে। লিফটম্যানরা চুক্তিভিত্তিক কর্মী, একটি সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকএন্ডে দিঘা প্ল্যান? ভ্রমণের আনন্দ দ্বিগুণ করতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় উপহার সরকারের
আরও দেখুন

এদিকে, রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠন স্মারকলিপি দিয়ে সাত দফা দাবি জানিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে উচ্চপর্যায়ের তদন্ত, দোষীদের শাস্তি, লিফটে বাধ্যতামূলক লিফটম্যান, সিসিটিভি নজরদারি জোরদার এবং ট্রমা কেয়ার বিল্ডিংয়ের ভিড় কমাতে বিকল্প ব্যবস্থা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিসিটিভিতে দু’বার দেখা গিয়েছে অরূপকে, মাঝের ১ ঘণ্টা 'রহস্য'! লিফট্ম্যান কোথায়? আরজি কর লিফট-কাণ্ডে নয়া মোড় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল