একই সঙ্গে দাখিল হওয়া পিটিশনে সিবিআই জানিয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে মামলার মূল অভিযুক্তর বিরুদ্ধে বিচার পর্ব চলছে বলে জানানো হয়েছে! অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও এসেছে লিখিত আবেদন! তদন্ত প্রক্রিয়ায় কিছু খামতি রয়েছে বলেও সেখানে বলা হয়!
আরও পড়ুন: শীতকালে ঠান্ডা না গরম জলে স্নান করা উচিত? এই জলই দূর করতে পারে বহু রোগ
advertisement
জানা যায়, ‘তদন্ত প্রক্রিয়ায় কিছু খামতি রয়েছে’, এহেন অভিযোগ এনে আদালতে লিখিত আবেদন করেছে নির্যাতিতার পরিবার। সেই কপি তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে ও সঞ্জয়ের আইনজীবীর হাতে। একইসঙ্গে সর্বোচ্চ সাজার আবেদন করা হয়েছে তাদের তরফে। অন্যদিকে সিবিআইয়ের পর আজ আরগুমেন্টে নিজেদের বক্তব্য রাখেন সঞ্জয়ের আইনজীবী। তা সম্পূর্ণ না হওয়ার কারণে আগামী ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত!
advertisement
Amit Sarkar
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2025 10:34 PM IST
