TRENDING:

NRS-এ কুকুর ছানাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: ১৬টি কুকুর ছানাকে পিটিয়ে ‘খুন’ ৷ তারপর বর্জ্য ফেলার প্লাস্টিকে মুড়ে ভরদুপুরে এনআরএস হাসপাতাল চত্বরেই ফেলে দেওয়া হয় ৷ নৃশংসতার এমন নমুনা দেখে শিউরে উঠছেন অনেকেই। মা-কুকুরশাবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও সোমবার সকালে তারও মৃত্যু হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এন্টালি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ৷
advertisement

আরও পড়ুন: NRS কুকুর শাবক নিধন কাণ্ডে দোষীদের কড়া শাস্তির সুপারিশ

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে পশুদের মারধর ও তথ্য লোপাটের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ ইতিমধ্যেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কুকুর নিধনের এই ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করেছে এনআরএস কর্তৃপক্ষ ৷ ভিডিও ফুটেজে দেখানো জায়গা চিহ্নিতকরণ করা হয়েছে ইতিমধ্যেই ৷ এনআরএসের সেই সিসিটিভি ফুটেজ দেখবে পুলিশও ৷ সন্দেহভাজন মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

advertisement

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে ৷ গতকাল দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই মহিলা ৷ বস্তার মধ্যেই কালো প্লাস্টিকে মোড়া ছিল ১৬টি কুকুর শাবকের দেহ ৷ ওই দুই মহিলা হাসপাতালের সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে প্লাস্টিকগুলি ফেলে দেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

অন্যদিকে, এনআরএসে মৃত কুকুরছানাদের ময়নাতদন্তের জন্য বেলগাছিয়া পশু হাসপাতালে পাঠানো হয়েছে মৃত কুকুর শাবকদের দেহ ৷ শুধুমাত্র লাঠি দিয়েই পিটিয়েই খুন করা হয়েছে নাকি বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে ? সেটিও খতিয়ে দেখা হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS-এ কুকুর ছানাদের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু পুলিশের