TRENDING:

PM Modi: ‘ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে’, লক্ষ ভিড়ে শুরুতেই বাঙালি অস্মিতায় শান মোদির

Last Updated:

ব্রিগ্রেডে সভার শুরুতেই বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী বলেন ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ব্রিগ্রেডে শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা৷ শুরুতেই বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী৷ ‘‘আমার প্রিয় বাংলাবাসী। আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।’’ বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী।’’ ‘‘বাংলা দেশকে দিশা দেখায়’’, এদিন ব্রিগ্রেড থেকে বাংলার ক্রান্তির ডাক দিলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভার শুরুতেই বাংলা অস্মিতায় শান দিলেন তিনি৷
‘ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে’, লক্ষ ভিড়ে শুরুতেই বাঙালি অস্মিতায় শান মোদির
‘ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে’, লক্ষ ভিড়ে শুরুতেই বাঙালি অস্মিতায় শান মোদির
advertisement

তিনি বলেন, ‘‘যেদিকে যেদিকে আমার নজর যাচ্ছে শুধুই মানুষ। এই আপনাদের জোশ বাংলার মানুষ কি ভাবছে কি আছে তাদের মনে কি আছে সেটা প্রমাণ করছে৷ বাংলা দেশকে দিশা দেখায় । এই ব্রিগেড ময়দান এর আওয়াজ হিন্দুস্থানের কান পর্যন্ত পৌঁছাবে । আজ একবার আবার ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে ।

advertisement

আরও পড়ুন: মোজতবার খোঁজ দিলে মোটা পুরস্কার! খামেনেই পুত্রের মাথার দাম কত ধার্য করলেন ডোনাল্ড ট্রাম্প?

প্রধানমন্ত্রী ব্রিগ্রেড থেকে দাবি করেন, ‘‘বাংলার জনগণ আওয়াজ তুলছে চাই বিজেপি সরকার। চোর যে এটা বাংলার প্রতিটি মানুষ জানে৷ আজ বিজেপি কর্মীদের এই মিছিলে আটকানোর জন্য সব রকম হাতিয়ার ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। বাস ভেঙেছে পোস্টার লাগিয়েছে । কিন্তু আজকের জনসভা বন্ধ করতে পারেনি৷

advertisement

মোদি বলেন, ‘‘বাংলায় আবার আইনের শাসন তৈরি হবে খুব তাড়াতাড়ি । তৃণমূল কংগ্রেসের কোনো অত্যাচারীদের ছাড়া হবে না । খুঁজে খুঁজে বের করা হবে৷ বাংলার মানুষ একটা সময় এগিয়ে ছিল । একটা সময় গোটা দেশকে দিশা দেখাতো । শিল্পে এগিয়ে ছিল এই রাজ্য । এখানকার যুবক এখন ডিগ্রি পাচ্ছে না কাজ পাচ্ছে না রোজগার পাচ্ছে না। এখানকার ছেলেমেয়েদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

‘‘বাংলায় এখন আমাদের সরকার নেই । কিন্তু কেন্দ্রীয় সরকার সবসময় বাংলার বিকাশের জন্য কাজ করছে । ১৮ হাজার কোটি টাকার প্রকল্প এর উদ্বোধন হয়েছে আজ বাংলার জন্য ।চারদিন আগে ক্যাবিনেট এ বাংলায় রেলের প্রোজেক্ট এর টাকা মঞ্জুর হয়েছে । বাংলার কানেক্টিভিটি বাড়ানোর জন্য কাজ করছে বিজেপি কেন্দ্রীয় সরকার ।’’ বলেন মোদি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi: ‘ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে’, লক্ষ ভিড়ে শুরুতেই বাঙালি অস্মিতায় শান মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল